,

বুন্দেসলিগায় জয় খড়ায় বায়ার্ন

news-image

ক্রীড়া ডেস্ক : লিগটা নিজেদের চিরচেনা। এখানে কতশত জয়ের রেকর্ড আছে তাদের। আছে গোলবন্যার সহস্র স্মৃতি। অথচ এই বুন্দেসলিগাতেই জয় খড়ায় ভুগছে তারা। উয়েফা চ্যাম্পিয়নস লিগে বার্সাকে সহজেই হারিয়েছিল। কিন্তু তারপরও নিজেদের লিগে বায়ার্ন মিউনিখ টানা চার ম্যাচে জয়ের দেখা পায়নি।

সবশেষ শনিবার রাতে অগসবার্গের মাঠে খেলতে গিয়ে ১-০ গোলে হেরে গেছে বায়ার্ন। এর আগে মনশেনগ্ল্যাডব্যাখ, ইউনিয়ন বার্লিন ও স্টুটগার্টের সঙ্গে ড্র করেছিল নাগেলসম্যানের শিষ্যরা। টানা চার ম্যাচ জয়হীন থেকে পয়েন্ট টেবিলে চারে নেমে গেছে বায়ার্ন।

অথচ অগসবার্গকে হারাতে পারলেই বায়ার্নের সামনে সুযোগ ছিল পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার। পুরো ম্যাচে দাপুটে ফুটবলই খেলেছে তারা। ম্যাচের প্রায় ৭৭ শতাংশ সময় বলের দখল নিজেদের নিয়ন্ত্রণে রেখে গোলের জন্য ১৯টি শট করে তারা। একটিও সফল হয়নি।

অন্যদিকে বায়ার্নের আক্রমণ সামাল দিতে দিতে পাল্টা আক্রমণও কম করেনি অগসবার্গ। যার সুফল তারা পেয়ে যায় ৫৯ মিনিটে। প্রায় মাঝ মাঠ থেকে উড়ে আসা ফ্রি-কিকে নিজের হাঁটু দিয়ে বল জালে প্রবেশ করান অগসবার্গের স্ট্রাইকার মারজিম বেরিশা।

কোনোমতে পরাজয় এড়ানোর লক্ষ্যে ম্যাচের একদম শেষ মিনিটে গোলবার ছেড়ে আক্রমণে চলে আসেন ম্যানুয়েল নয়্যার। কর্নার থেকে আসা বলে নিখুঁত এক হেডও করেন তিনি। কিন্তু অগসবার্গের গোলরক্ষকের দৃঢ়তায় সেটিও জালে প্রবেশ করেনি। ফলে পরাজয় নিয়েই মাঠ ছাড়ে বায়ার্ন।

এই হারের পর বায়ার্ন তারকা মুলারের কণ্ঠে শোনা যায় হতাশা, ‘চার ম্যাচে জয় না পাওয়া- আমরা স্তম্ভিত ও বিব্রত। এই ম্যাচ থেকে অনেক ইতিবাচক বিষয় নিয়ে আমি কথা বলতে পারি না। সত্যিই যদি ম্যাচটি বিশ্লেষণ করেন, তাহলে যতগুলো সুযোগ আমরা তৈরি করেছি, আমরা জয়ী হতে পারতাম।’

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর