,

জাপানে আঘাত হানছে টাইফুন

news-image

অনলাইন ডেস্ক : জাপানের দক্ষিণাঞ্চলীয় কিউশু দ্বীপে আঘাত হেনেছে টাইফুন। বড় টাইফুনের মধ্যে একটি নানমাডল রবিবার সকালে কিউশুর দক্ষিণ প্রান্তে কাগোশিমা শহরের কাছে আঘাত করেছে। খবর বিবিসির।

কমপক্ষে ১৮০ কিমি/ঘণ্টা বেগে বাতাস বয়ে এনেছে। এর প্রভাবে কিছু এলাকায় আজ এবং আজ রাতে ৫০০ মিমি বৃষ্টিপাত হতে পারে।

ব্যাপক বন্যা এবং ভূমিধসের আশঙ্কা করা হচ্ছে। বুলেট ট্রেন পরিষেবা, ফেরি এবং শত শত ফ্লাইট বাতিল করা হয়েছে। অন্তত ৪০ লাখ মানুষকে তাদের বাড়িঘর সরিয়ে নিতে বলা হয়েছে।

কিউশু হল চারটি দ্বীপের মধ্যে সবচেয়ে দক্ষিণে যা জাপানের প্রধান অংশ তৈরি করে। এর জনসংখ্যা এক কোটি ৩০ লাখের বেশি।

জাপানের আবহাওয়া সংস্থা বলছে, নানমাডল প্রবল বৃষ্টি, উপকূলে ঝড় বয়ে আনবে। শক্তিশালী বাতাসের কারণে বাড়িঘর ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে।

টাইফুনটি এখন কিউশুজুড়ে উত্তর দিকে অগ্রসর হচ্ছে, দ্বীপের পাহাড়ি কেন্দ্রে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে।

সামনের দিনগুলোতে এটি মধ্য জাপান দিয়ে টোকিওর দিকে অগ্রসরে হবে এবং চলার সঙ্গে সঙ্গে এর শক্তি বজায় রাখতে পারে বলে আশা করা হচ্ছে।

জীবন ও সম্পত্তির জন্য সবচেয়ে বড় হুমকি বৃষ্টি, যা ইতিমধ্যেই নদীগুলোর পানি বৃদ্ধি করছে এবং ভূমি ও কাদার ধস নামাতে পারে।

কর্তৃপক্ষ কিউশুয়ের লোকজনকে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিতে বলেছে।

নানমাডল এই মৌসুমের ১৪তম প্রশান্ত মহাসাগরীয় টাইফুন। জাপানে আঘাত হানা টাইফুনগুলোর মধ্যে এখন পর্যন্ত সবচেয়ে বড় এটি।

দেশটি এই ধরনের ঝড় মোকাবিলায় যথেষ্ট প্রস্তুত, কিন্তু বিজ্ঞানীরা বলছেন জলবায়ু পরিবর্তন তাদের বড় এবং আরও ধ্বংসাত্মক করে তুলছে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড