,

আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে কেউ অনাহারে থাকবে না: মতিয়া চৌধুরী

news-image

চরফ‍্যাশন (ভোলা) প্রতিনিধি : আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে কেউ না খেয়ে থাকবে না বলে মন্তব্য করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক কৃষি মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী। আজ শনিবার দুপুর ১২টায় চরফ্যাশন ব্রজগোপাল টাউনহলে ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ এম এম নজরুল ইসলামের ৩০তম মৃত্যুবার্ষিকীর স্মরণসভায় এসব কথা বলেন তিনি।

মতিয়া চৌধুরী বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা যে স্বপ্ন বাস্তবায়ন করতে চাচ্ছেন সুখী-সুন্দর বাংলাদেশ এবং প্রত্যেকের ঘর থাকবে, শিক্ষায় আলোকিত হবে। অন্য, বস্ত্র, শিক্ষা ও চিকিৎসাসহ প্রত্যেকের মাথা গোঁজার ঠাঁই হবে। এমন দৃঢ় প্রত্যয়ে প্রধানমন্ত্রী অনড়।’

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগের উন্নয়ন বিএনপির চোখে পড়ে না। তারা বোমাবাজির রাজনীতি করে। তারা লাঠি দিয়ে মানুষ মারার রাজনীতি করে।’

উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন আখনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ভোলা জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লা, জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মমিন টুলু, চরফ্যাশন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, চরফ্যাশন পৌর মেয়র মো. মোরশেদ, চরফ্যাশন প্রেসক্লাব সভাপতি আবুল হাসেম মহাজন প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন চরফ্যাশন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহামেদ শুভ্র।

 

এ জাতীয় আরও খবর

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে