,

এবার জিয়াউল হক মৃধাকে জাপা থেকে অব্যাহতি

news-image

নিজস্ব প্রতিবেদক : মশিউর রহমান রাঙ্গার পর এবার জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট জিয়াউল হক মৃধাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শনিবার (১৭ সেপ্টেম্বর) জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

তিনি এই তথ্য নিশ্চিত করে বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণেই তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের দলীয় গঠনতন্ত্র প্রদত্ত ক্ষমতাবলে অ্যাডভোকেট জিয়াউল হক মৃধাকে অব্যাহতি দেওয়া হয়েছে। ইতোমধ্যে এ আদেশ কার্যকর হয়েছে।

এ বিষয়ে জিয়াউল হক মৃধা জানিয়েছেন, এটি সম্পূর্ণ আইন-বহির্ভূত। এর আগে তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি। জাপা চেয়ারম্যান ২০ (ক) ধারা অনুযায়ী যখন যাকে ইচ্ছা দল তাকে অব্যাহতি দিচ্ছেন। এটা স্বেচ্ছাচারিতার নামান্তর, মানবাধিকার লঙ্ঘন।

এর আগে ১৪ সেপ্টেম্বর দলের প্রেসিডিয়ামসহ সব পদ থেকে মশিউর রহমান রাঙ্গাকে অব্যাহতি দেয় জাতীয় পার্টি।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড