,

মর্টার শেল নিক্ষেপের বিষয়টি প্রয়োজনে জাতিসংঘে জানানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘বাংলাদেশ কোনো যুদ্ধ চায় না। আমরা শান্তিপূর্ণ সমাধান চাই। মিয়ানমারের সংঘাত যাতে আমাদের দেশে না আসে সেই ব্যবস্থা নিতে বলেছি। তারা যদি কথা না শোনে তাহলে আমরা জাতিসংঘের কাছে অভিযোগ দেব।’

আজ শনিবার দুপুরে ধানমন্ডিতে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তে মিয়ানমারের ছোড়া মর্টার শেল নিক্ষেপের বিষয়টি কূটনৈতিকভাবে সমাধান করা হবে।

তিনি আরও বলেন, মিয়ানমারে সংঘর্ষের মধ্যে বাংলাদেশে যাতে কোনো রোহিঙ্গা প্রবেশ করতে না পারে সে জন্য বিজিবিকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে। দু-একজন আসলেও তাদের পুশব্যাক করা হচ্ছে।

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তমব্রু সীমান্তে গতকাল শুক্রবার মিয়ানমারের ছোড়া মর্টার শেল বিস্ফোরণে ইকবাল নামে এক রোহিঙ্গা যুবক নিহত ও পাঁচজন আহত হয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির