,

চুরি করতে গিয়ে কিছু না পেয়ে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ!

news-image

অনলাইন ডেস্ক : চুরি করতে গিয়ে ঘরে কিছু না পেয়ে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গৃহবধূর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে দুই চোরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার হাসনাবাদ এলাকার খরমপুর খাড়া পাড়া গ্রামে বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) রাতে। জানা গেছে, আটক দুই চোর আমজাদ মোল্লা (৩১) ও সাজ্জাক মোল্লা (২৬) ওই গ্রামেরই বাসিন্দা।

স্থানীয়রা জানান, ওই দুই যুবক পাড়ার এক বাড়িতে চুরি করতে ঢোকেন। কিন্তু বাড়িতে কিছু না পেয়ে তারা গৃহবধূর ওপর চড়াও হন। এক পর্যায়ে তারা ওই গৃহবধূকে ধর্ষণ করেন। এসময় নির্যাতিতার চিৎকারে প্রতিবেশীরা এসে দুই যুবককে ধরে ফেলেন। তারপর তাদের গণধোলাই দেওয়া হয়। খবর পেয়ে হাসনাবাদ থানা পুলিশ ঘটনাস্থলে যায়। পরে গ্রামবাসী দুই যুবককে তাদের হাতে তুলে দেন।

পুলিশ জানিয়েছে, নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্রেপ্তারকৃতরা ওই পরিবারের পূর্বপরিচিত।

দুই যুবককে শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বসিরহাট আদালতে হাজির করা হয়। এদিকে বসিরহাট জেলা হাসপাতালে নির্যাতিতার মেডিকেল পরীক্ষা করানো হয়েছে। ম্যাজিস্ট্রেট তার জবানবন্দি নেবেন বলে জানিয়েছে পুলিশ।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড