,

নদীতে মাছ ধরতে গিয়ে ফেরির স্টাফ নিখোঁজ

news-image

ভোলা প্রতিনিধি : ভোলার ভেদুরিয়া ঘাটের মেঘনা নদীতে পড়ে নিখোঁজ রয়েছেন আমিরুল ইসলাম (২২) নামে এক ব্যক্তি। আজ শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে ভেদুরিয়া ফেরিঘাটে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ আমিরুল ঝালকাঠি জেলার নলছিঠি উপজেলার শামিম আহমদের ছেলে। তিনি ভোলা-বরিশাল রুটে চলাচল করা ফেরি কৃষ্ণচূড়ার লস্কর ছিলেন।

ভেদুরিয়া ঘাটের টার্মিনাল সহকারী (বিআইডব্লিটিসির) মো. হেলাল উদ্দিন বলেন, ‘সকালের দিকে লস্কর আমিরুল ফেরিতে দাঁড়িয়ে একটি মাছ দেখতে পান। এ সময় ফেরি থেকেই মাছটি তুলতে যান তিনি। তখন পা ফসকে নদীতে পড়ে নিখোঁজ হন।’

ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. নোমান বলেন, ‘নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে কোস্টগার্ড, ফায়ার সার্ভিস ও পুলিশের একটি দল চেষ্টা চালাচ্ছে। তবে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত তার সন্ধান মেলেনি।’

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড