,

ঢাকা সিটির প্রথম মেয়র ব্যারিস্টার হাসনাত আর নেই

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা সিটি করপোরেশনের প্রথম মেয়র ব্যারিস্টার আবুল হাসনাত মারা গেছেন। আজ শুক্রবার ভোর ৫টায় লন্ডনে নিজের বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানিয়েছেন তার ছেলে রাজীব হাসনাত।

ব্যারিস্টার হাসনাত বার্ধ্যক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী নাসরিন বেগম, এক ছেলে রাজীব হাসনাত ও মেয়ে ফারাহ হাসনাতকে রেখে গেছেন।

২০১৯ সালে যুক্তরাজ্যে যান ব্যারিস্টার হাসনাত। করোনা সংক্রামণের কারণে আর তিনি দেশে ফিরতে পারেননি। তার ছেলে রাজীব জানান, লন্ডনে বার্ধক্যজনিত জটিলতার চিকিৎসা নিচ্ছিলেন তার বাবা।

ব্যারিস্টার হাসনাত পুরান ঢাকার হাজী গণি সর্দারের তৃতীয় ছেলে। গনি সর্দার আজিমপুর ইউনিয়ন কমিটির চেয়ারম্যান ছিলেন। ১৯৭৭ থেকে ১৯৮২ সাল পর্যন্ত ঢাকা সিটি করপোরেশনের মেয়র ছিলেন ব্যারিস্টার হাসনাত। ১৯৯০ সালে তিনি ঢাকা সিটি করপোরেশনের প্রথম মেয়র নির্বাচিত হন।

১৯৭৮ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করলে তার প্রথম কমিটির সদস্য ছিলেন ব্যারিস্টার হাসনাত। রাষ্ট্রপতি বিচারপতি আবদুস সাত্তার এবং এইচ এরশাদের মন্ত্রিসভায় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ছিলেন তিনি। ১৯৯০ সালে তিনি জাতীয় পার্টিতে যোগ দেন এবং উপনির্বাচনে ঢাকা-৯ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন।

এরশাদের পতনের পরপরই জাতীয় পার্টি ছেড়ে আবার নিজের প্রতিষ্ঠিত দল বিএনপিতে যোগ দেন ব্যারিস্টার হাসনাত এবং স্থায়ী কমিটির সদস্য হন। অবশ্য পরবর্তীতে তিনি আইন পেশায় সক্রিয় হন।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড