,

বিপাকে পড়লেন পাকিস্তানের প্রধানমন্ত্রী, হেসে দিলেন পুতিন

news-image

অনলাইন ডেস্ক : এক কর্মকর্তার সাহায্য নিয়ে কানে হেডফোন রাখছেন শেহবাজ শরিফ। ছবি : ভিডিও থেকে নেওয়া

উজবেকিস্তানে সাংহাই কো-অপারেশনের বৈঠক শুরু হয়েছে। সেখানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনা প্রেসিডেন্ট শি জিন পিং, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফসহ আরও কয়েকটি দেশের নেতা উপস্থিত হয়েছেন।

সামিটের ফাঁকে গতকাল বৃহস্পতিবার পুতিনের সঙ্গে বৈঠক করেন শেহবাজ শরিফ। সেখানে কানে হেড ফোন পরা নিয়ে বিপাকে পড়েন পাকিস্তানের শেহবাজ শরিফ। তা দেখে হাসি ধরে রাখতে পারেননি পুতিন।

এই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। অনেক ব্যবহারকারী শেহবাজ শরিফের সমালোচনা করছেন। বিশেষ করে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, শেহবাজ শরিফের এই ঘটনা পাকিস্তানের জন্য লজ্জাজনক।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে শেহবাজ শরিফ প্রথমে হেডফোন নিজে এককানে দিতে চেষ্টা করেন। তাতে ব্যর্থ হয়ে আরেক কানে পরার চেষ্টা করলে তাতেও ব্যর্থ হন। শেষমেশ সেখানে দায়িত্বরত এক কর্মকর্তার সাহায্য নিয়ে কানে রাখেন হেডফোন। কিন্তু এরপর যখন পুতিনের সঙ্গে কথা বলা শুরু করেন ঠিক সেই মুহূর্তে কান থেকে পড়ে যায় হেডফোন। এতে হেসে ফেলেন পুতিন।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির