,

পূজা স্পেশাল সবজির লাবড়া

news-image

বছর ঘুরে আবারও চলে এলো শারদীয় দুর্গা পূজা। পূজো মানেই হরেক রকমের খাবারের আয়োজন। তাই আমাদের আজকের আয়োজন পূজা স্পেশাল সবজির লাবড়া।

আসুন জেনে নেয়া যাক এর প্রস্তুত প্রণালি

সবজির লাবড়া তৈরি করার জন্য প্রয়োজন নানান রকম সবজি। সেজন্য বেঁছে নিতে পারেন আলু,বেগুন, পেঁপে, বরবটি, শিম, পটল, ফুলকপি, গাজর। সব সবজি মিলিয়ে আধা কেজি পরিমাণ নিয়ে নিন। এরপর সবজি গুলো কেটে ভাল করে ধুয়ে নিন।

এখন একটি কড়াইয়ে তেল গরম করে পাঁচফোড়ন দিয়ে নাড়তে থাকুন। পাঁচফোড়ন বাদামি হয়ে এলে এর মাঝে সবজিগুলো দিয়ে দিন। সাথে এক চা চামচ করে হলুদ ও মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, ধনে গুঁড়া এবং কয়েকটি কাঁচা মরিচ ফালি করে দিয়ে দিন। স্বাদমতো লবণ দিন। ভালো করে নেড়ে ঢাকনা দিয়ে ডেকে সবজি সেদ্ধ হতে দিন। রান্না করা হয়ে গেলে সবজির উপরে ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলুন।

ব্যস তৈরি হয়ে গেলো মজাদার এবং সুস্বাদু পূজা স্পেশাল সবজির লাবড়া।

 

এ জাতীয় আরও খবর

৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, জিএম বরখাস্ত

প্রথমবারের মতো নারী প্রধানমন্ত্রীর নেতৃত্বে মরক্কো

জাতিসংঘে বাংলাদেশের অর্থনৈতিক কূটনীতির বার্তা

বাংলা কিউআরে বিক্রেতার ১% মাশুল বন্ধ

তারেক রহমানের ভারত সফর হবে, তারিখ অনির্ধারিত : দীনেশ ত্রিবেদী

পুলিশের পাহারায় আল-আকসায় শত শত ইসরায়েলি

আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না: চিফ হুইপ

হরমুজ থেকে ৫০০ কিমি দূরে মার্কিন যুদ্ধজাহাজ

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে যেকোনো অভিযানের জন্য প্রস্তুত পুলিশ

মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ

নেতানিয়াহু সাথে আবুধাবির বৈঠকে ১০ দেশের প্রতিনিধি

নবীনগরে প্রশাসনকে এমপি মান্নান: জনগণকে হয়রানিমুক্ত সেবা দিন