,

চুমু খেতে আপত্তি নেই মিমির!

news-image

বিনোদন ডেস্ক : টলিউডের গণ্ডি পার করে বলিউডে পা রাখছেন ভারতীয় বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় নায়িকা মিমি চক্রবর্তী। টলিউডের ‘পোস্ত’ সিনেমার রিমেক নির্মিত হয়েছে বলিউডে; আর তাতে অভিনয় করেছেন তিনি। তবে এখনো ওটিটি প্ল্যাটফর্মে অভিষেক হয়নি তার। এবার হিন্দি ভাষার একটি কনটেন্টের মাধ্যমে অভিষেক হচ্ছে যাদবপুর সংসদ সদস্যের।

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য হিন্দুস্তান টাইমস’-এ কলকাতা ও মুম্বাইয়ের কাজের ধরন ও সাহসী দৃশ্যে অভিনয় নিয়ে কথা বলেছেন অভিনেত্রী। তখন তাকে প্রশ্ন করা হয়, পর্দায় চুমু খেতে এখনো আপত্তি আছে কি না?

মিমি চক্রবর্তী বলেন, ‘আমি বরাবর একটাই মানুষ, বদলাইনি। কিন্তু আমরা অভিনেত্রী। আমাদের যে পাত্রে ঢেলে দেবে, সেই পাত্রের আকার ধারণ করা আমাদের কর্তব্য। চিত্রনাট্যের প্রয়োজনে যদি আমাকে এমন কিছু করতে হয়, তাহলে সেটা সেই চরিত্র, সেটা আমি নই। যদি চরিত্রের জন্য এটা প্রয়োজন হয় তখন দেখা যাবে; এমন নয় যে করব না। আমার কাছে এখন গুরুত্বপূর্ণ হল চিত্রনাট্য। চিত্রনাট্যে যেটা গুরুত্বপূর্ণ, সেটা আমার যদি মনে হয় করতে পারব, তবে কাজটি করব।’

মিমির ওটিটি কনটেন্টের বিষয়ে বিস্তারিত কোনও তথ্য জানা যায়নি। তবে এতে তার সহশিল্পী হিসেবে কাজ করবেন আলী ফজল। মিমি অভিনীত মুক্তিপ্রতীক্ষিত সিনেমা ‘খেলা যখন’। সিনেমায় তার সঙ্গে জুটি বেধেছেন অর্জুন চক্রবর্তী। এটি পরিচালনা করেছেন অরিন্দম শীল।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না