,

যুদ্ধ নিয়ে আলোচনায় বসছেন শি-পুতিন

news-image

অনলাইন ডেস্ক : উজবেকিস্তানের সামারকান্দ শহরে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সামিটে অংশ নিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং দেশটিতে পৌঁছেছেন। সেখানে সামিটের ফাঁকে আজ বৃহস্পতিবার বিকেলে আলোচনায় বসছেন শি-পুতিন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

খবরে বলা হয়েছে, এই দুই নেতা ইউক্রেন যুদ্ধ ও তাইওয়ান পরিস্থিতি নিয়ে কথা বলবেন। ক্রেমলিনের পক্ষ থেকে এই বৈঠককে বিশেষ উল্লেখযোগ্য হিসেবে উল্লেখ করা হয়েছে।
এছাড়া দুই এই নেতা মঙ্গোলিয়ান প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসবেন। উজবেকিস্তান সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, পুতিন ইরান, কিরগিজ, পাকিস্তান, তুরস্ক ও উজবেকের নেতাদের সঙ্গেও আলোচনায় বসবেন।

চলতি বছরের গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেই সময় থেকে চীন ও রাশিয়ার সম্পর্ক আরও মজবুত হয়েছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা জানিয়েছেন।

চীন যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়া থেকে ব্যাপক জ্বালানি কিনছে। দেশটি থেকে আমদানিও বাড়িয়েছে। ইউক্রেনের রাশিয়ার আগ্রাসনে দেশটির পক্ষ নিয়েছে চীন। অন্যদিকে তাইওয়ান ইস্যুতে চীনের পাশে দাঁড়িয়েছে রাশিয়া।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি