,

‘করুণ পরিণতির’ হুঁশিয়ারি চীনের

news-image

অনলাইন ডেস্ক : তাইওয়ান ইস্যু নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে কড়া ভাষায় সতর্ক করলো চীন। দেশটি আজ বৃহস্পতিবার বলেছে, তাইওয়ানকে সামরিক সাহায্য পাঠানোর মার্কিন বিল তাইয়ানের স্বাধীনতা ও দেশটির বিচ্ছিন্নতাবাদী বাহিনীর জন্য গুরুতর ভুল বার্তা। খবর এনডিটিভির।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং এক বিবৃতিতে বলেছেন, এই বিল যদি সামনের দিকে অগ্রসর হয় তাহলে এটি চীন-মার্কিন সম্পর্কের রাজনৈতিক ভিত্তিকে ব্যাপকভাবে নাড়া দেবে। পাশাপাশি তাইওয়ানজুড়ে শান্তি, স্থিতিশীলতার অত্যন্ত গুরুতর পরিণতি হবে।

মার্কিন সিনেট কমিটি ইতোমধ্যে তাইওয়ানকে বিলিয়ন বিলিয়ন ডলারের সামরিক সহায়তা দিতে প্রাথমিক পদক্ষেপ সম্পন্ন করেছে।

এদিকে উজবেকিস্তানের সামারকান্দ শহরে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সামিটে অংশ নিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং দেশটিতে পৌঁছেছেন। সেখানে সামিটের ফাঁকে বৃহস্পতিবার বিকেলে আলোচনায় বসছেন

খবরে বলা হয়েছে, এই দুই নেতা ইউক্রেন যুদ্ধ ও তাইওয়ান পরিস্থিতি নিয়ে কথা বলবেন। ক্রেমলিনের পক্ষ থেকে এই বৈঠককে বিশেষ উল্লেখযোগ্য হিসেবে উল্লেখ করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি