,

কীভাবে ভোট হলে জিতবে বিএনপি, জানালেন মির্জা ফখরুল

news-image

ঠাকুরগাঁও প্রতিনিধি : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে ভোট হলে বিএনপি ও অন্য দলগুলো বিপুল ভোটে জয়লাভ করবে। এবার আমরা অপরিবর্তনীয় সিদ্ধান্ত নিয়েছি যে, এই সরকারের অধীনে আমরা কোনো নির্বাচনে অংশ নেব না। একটি নিরপেক্ষ সরকার ছাড়া নির্বাচনে যাওয়ার কোনো প্রশ্নই আসে না।’

আজ বৃহস্পতিবার দুপুর ১১টায় ঠাকুরগাঁও শহরের কালীবাড়িতে নিজ বাসভবনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘বাংলাদেশে এখন কর্তৃত্ববাদী চলছে। যারা কর্তৃত্ব করছে তাদের মিনিমাম মানবতাবোধ, জনগণের অধিকার বা স্বার্থ দেখার সময় নেই। ক্ষমতায় টিকে থাকার জন্য আওয়ামী লীগের যা করার দরকার, তারা সেটাই করছে।’

মির্জা ফখরুল বলেন, ‘আমরা পাকিস্তান আমলে আর্থিক ও জীবনযাত্রার দিক থেকে এখনকার চেয়ে ভালো ছিলাম। তারপরও পাকিস্তান সরকার যেহেতু আমার অধিকার ও সম্পদ হরণ করতো সে কারণে আমরা যুদ্ধ করেছি। কিন্তু এখন তার থেকেও খারাপ অবস্থায় আমরা আছি। এখন দেশে ১ লাখ ৯২ হাজার কোটিপতি আছে। তবে দিন দিন গরিব মানুষের অবস্থা আরও খারাপ হচ্ছে। বর্তমানে দেশে ৪২ শতাংশ মানুষ দারিদ্রসীমার নিচে, সে দেশকে উন্নত দেশ কীভাবে বলা যায়।’

বাংলাদেশে জনগণের নিরাপত্তা নেই মন্তব্য করে ফখরুল বলেন, ‘বাংলাদেশে বর্তমানে জনগণের কোনো নিরাপত্তা নেই। বিচার নাই। বিচার বিভাগ, পুলিশ বিভাগ, প্রশাসন ও ইউনিভার্সিটিগুলোকে দলীয়করণ করা হয়েছে। শুনলাম শিক্ষক নিয়োগের জন্য ১২ লাখ টাকা করে ঘুষ দেওয়া হচ্ছে। যে সমাজে শিক্ষককে ঘুষ দিয়ে চাকরি পেতে হয় সে কি পারবে ভাল শিক্ষা দিতে। সমাজটাই তো ধ্বংস করে দিয়েছে এই আওয়ামী লীগ।

মুক্ত সাংবাদিকতা নিয়ে তিনি বলেন, ‘মুক্ত সাংবাদিকতা এই সরকার অনেক আগেই ধ্বংস করে দিয়েছে। তারা বিভিন্ন আইন দিয়ে সাংবাদিকদের সত্য কথা বলা ও লেখায় বাধা তৈরি করেছে। সাংবাদিক হত্যা, নির্যাতন এসব এখন অহরহ হচ্ছে যার কারণে কেউ সাহস করে আর সত্য লিখছে না।’

এ সময় জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন, যুগ্ম সাধারণ সম্পাদক আনছারুল ইসলামসহ জেলা বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না