,

আগামী বছর থেকে এসএসসি পরীক্ষা মার্চে : সচিব

news-image

নিজস্ব প্রতিবেদক : আগামী বছর এসএসসি ও সমমানের পরীক্ষা এগিয়ে আনা হবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবু বকর ছিদ্দীক।

তিনি বলেন, আগামী বছরের এসএসসি পরীক্ষা এগিয়ে আনা হবে। আগে এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারি মাসে শুরু হতো। আমরা সেখানে ফিরে যেতে না পারলেও মার্চে শুরুর পরিকল্পনা রয়েছে।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর মতিঝিলে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।

পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে তিনি বলেন, পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের কোনো খবর পাওয়া যায়নি। কেউ এ নিয়ে গুজব ছড়ালে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আবু বকর ছিদ্দীক বলেন, সারাদেশে কোনো কেন্দ্রে পরীক্ষা গ্রহণে অসুবিধা হয়নি। শিক্ষার্থীরা যথাসময়ে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হয়েছে। সড়কে যানজট ও বৈরি আবহাওয়ার কথা চিন্তা করেই এবার সকাল ১০টার পরীক্ষা বেলা ১১টায় নেওয়া হয়েছে।

এ সময় সচিবের সঙ্গে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ, আন্তঃবোর্ডের সভাপতি ও ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষসহ অন্য শিক্ষকরা।

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি