সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপে বাংলাদেশ-দ. আফ্রিকা ম্যাচের টিকিট মুহূর্তেই শেষ

news-image

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের আর খুব বেশি সময় বাকি নেই। আজ থেকে ঠিক এক মাস পর শুরু হবে টি-টোয়েন্টির মহাযজ্ঞ। সেই টুর্নামেন্টের প্রধান আকর্ষণ ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট শেষ হয়ে গেছে ইতোমধ্যেই। একই সঙ্গে বাংলাদেশ-দ. আফ্রিকা ম্যাচের টিকিটও মুহূর্তেই শেষ হয়ে গেছে বলে জানিয়েছে আইসিসি।

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় এই মেগা ইভেন্টের জন্য আইসিসি টিকিট ছেড়েছে সম্প্রতি। সেই টুর্নামেন্টের ৫ লাখ টিকিট ইতোমধ্যেই শেষ হয়ে গেছে। তার মধ্যে ভারত-পাকিস্তান ও বাংলাদেশ-দ. আফ্রিকা ম্যাচের টিকিটও আছে। মূল গ্যালারির টিকিট তো শেষ হয়েছেই, অ্যাডিশনাল স্ট্যান্ডিং রুমের যা টিকিট ছিল, তাও শেষ হয়ে গেছে বলে জানিয়েছে আইসিসি।

তবে আপনি বাংলাদেশ-দ. আফ্রিকা ম্যাচ দেখার ইচ্ছা পোষণ করে থাকলে হতাশ হওয়ার কারণ নেই। বাড়তি টিকিট বিক্রির প্রক্রিয়া শুরু হবে শিগগিরই। আগ্রহীদের সেখানে অপেক্ষমানদের তালিকায় নাম লেখানোর আহ্বান জানানো হয়েছে। এখানেও যদি না হয়, তাহলেও সমস্যা নেই। আইসিসি জানাচ্ছে, ম্যাচের কিছু দিন আগে আইসিসি একটি আনুষ্ঠানিক রি-সেল প্ল্যাটফর্ম খুলবে। সেখানে ভক্তরা চাইলেই টিকিট বদলে নিতে পারবেন।

সুপার টুয়েলভের আরও কিছু ম্যাচের টিকিট আছে শেষ হওয়ার পর্যায়ে। তেমন একটি ম্যাচ হচ্ছে ‘এ’ গ্রুপে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ম্যাচটি। আগামী ২২ অক্টোবর সুপার টুয়েলভের প্রথম ম্যাচে দুই দলের মুখোমুখি হওয়ার কথা। ৩০ অক্টোবর পাকিস্তানের সঙ্গে এ গ্রুপের রানার্স আপদের ম্যাচ, ভারত-দ. আফ্রিকা ম্যাচ, ৩ নভেম্বর পাকিস্তান-দ. আফ্রিকা ম্যাচের টিকিটও শেষ হওয়ার পথে আছে।

এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ খেলবে সরাসরি সুপার টুয়েলভে। সেখানে এখন পর্যন্ত নিশ্চিত হওয়া বাংলাদেশের তিন প্রতিপক্ষ হচ্ছে ভারত, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা। বাকি দুই দল আসবে প্রথম পর্ব খেলে।

এ জাতীয় আরও খবর

দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়

হলিউড অভিনেতার ইসলাম গ্রহণের গুঞ্জন

চাপে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

ঢাকায় মঙ্গলবার ১১ দলের বিক্ষোভ সমাবেশ ঘোষণা

মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্যসহ ৯ খাতে সমঝোতা : দুই দেশের শীর্ষ বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদ্‌যাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

নতুন মামলায় সাবেক এমপি তুহিন ও মহিলা লীগ নেত্রী রোকেয়া জামাল গ্রেপ্তার দেখানোর আদেশ

পাহাড়ি ঢলে ঘর ভেঙে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

সংসদে সবাইকে আম উপহার দিলেন জামায়াত আমির

দেশে নিবন্ধিত গণমাধ্যম প্রায় দুই হাজার : তথ্যমন্ত্রী

ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

আদালতে বিচারককে উদ্দেশ করে বিতর্কিত মন্তব্য ইনুর