,

এবার এসএসসির কেন্দ্র পরিদর্শনে যাবেন না শিক্ষামন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : চলতি মাসের ১৯ জুন এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিলো কিন্তু জুনের মাঝামাঝি সময়ে সিলেট অঞ্চল এবং উত্তরের কয়েকটি জেলায় ভয়াবহ বন্যা কারণে গত ১৭ জুন পরীক্ষা স্থগিতের ঘোষণা দেয়া হয়। দীর্ঘদিন স্থগিত থাকার পর আজ শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা।

নিয়ম অনুযায়ী, এসএসসি ও সমমান পরীক্ষা শুরুর দিনে রাজধানীর যেকোনো একটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে যান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তবে এবার কেন্দ্র পরিদর্শনে যাচ্ছেন না তিনি।

জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে বুধবার (১৪ সেপ্টেম্বর) রাত ১টা ৪৫ মিনিটের ফ্লাইটে ঢাকা ত্যাগ করেছেন শিক্ষামন্ত্রী। তাই এবার তিনি এসএসসি পরীক্ষার কোনো কেন্দ্র পরিদর্শনে যাবেন না। বিষয়টি নিশ্চিত করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের।

এবার এসএসসি ও সমমান পরীক্ষা সংশোধিত ও পুনর্বিন্যাস করা সিলেবাসে ৩ ঘণ্টার পরিবর্তে ২ ঘণ্টা পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে এমসিকিউ ২০ মিনিট, লিখিত ১ ঘণ্টা ৪০ মিনিট। পরীক্ষা সকাল ১০টার পরিবর্তে শুরু হবে বেলা ১১টায়।

এসএসসি ও সমমানের পরীক্ষায় এবার মোট পরীক্ষার্থী ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন। ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সারা দেশের ২৯ হাজার ৫১৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৩ হাজার ৭৯০টি কেন্দ্রে এসএসসি, দাখিল এবং এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নেবে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড