,

মেঘনা নদীতে বজ্রপাতে তিন জেলে নিখোঁজ

news-image

বরিশাল প্রতিনিধি : বরিশালের হিজলা উপজেলার গৌরবদী ইউনিয়নের মেঘনা নদীতে জাল টানার সময় বজ্রপাতে নদীতে পড়ে তিন জেলে নিখোঁজ এবং দুই জেলে আহত হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদের কোন সন্ধান পাননি পরিবারের সদস্যরা। তবে আহত দুইজন বর্তমানে সুস্থ রয়েছেন।

নিখোঁজরা হচ্ছেন, হিজলার মেমানিয়া ইউনিয়নের মেমানিয়া গ্রামের বাসিন্দা সিকিম আলী সরদারের ছেলে মোক্তার সরদার, একই গ্রামের খলিল রাঢ়ীর ছেলে আমির রাঢ়ী এবং বারেক সরদারের ছেলে ফরহাদ সরদার।

আহতরা হচ্ছেন, রবিউল সরদার ও ওসমান বেপারী।

নিখোঁজ মোক্তারের ভাই আলতাফ সরদার বলেন, আমি গ্রামে মুদি দোকানি। সকাল সাড়ে ৮টায় মেঘনা থেকে এক জেলে মোবাইল করে জানায় বিজলি পড়ে আমার ভাই মোক্তারসহ তিন জেলে নিখোঁজ। এরপর মোক্তারের মোবাইল নম্বরে কল দিলে তা বন্ধ পাওয়া যায়। অপর নিখোঁজ জেলেদের মোবাইলে কল দেয়া হলে তাও বন্ধ পাই। এরপর একটি ট্রলার নিয়ে ঘটনাস্থলে গিয়ে বজ্রপাতের বিষয়টি জানতে পারি। তবে এখন পর্যন্ত ওই তিনজনের সন্ধান মেলেনি। থানা থেকেও আমাকে ফোন দেয়া হয়েছে।

আলতাফ আরও বলেন, আহত রবিউল সরদার তার ভাতিজা। সেও একই কথা জানিয়েছেন। তবে রবিউল ও তার সাথে আহত ওসমান সুস্থ হয়েছেন। তারা জানিয়েছেন বিজলি পড়ার সাথে সাথে ওই তিনজন নদীতে পড়ে যায়। তারা নৌকায় অসুস্থ হয়ে পড়ে। এরপর অন্য জেলে নৌকা এসে সন্ধান চালায়।

হিজলা নৌ ফাঁড়ির ইনচার্জ বিকাশ চন্দ্র ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশের টিম রওয়ানা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড