,

প্রকৃতিবিদ দ্বিজেন শর্মার মৃত্যুবার্ষিকী আজ

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রকৃতিবিদ ও জীববিজ্ঞানী দ্বিজেন শর্মার মৃত্যুবার্ষিকী আজ। ২০১৭ সালের ১৫ সেপ্টেম্বর তিনি মারা যান। তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, একুশে পদকসহ নানা পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন।

দ্বিজেন শর্মার জন্ম মৌলভীবাজারের বড়লেখায়, ১৯২৯ সালের ২৯ মে। তার বাবার নাম ভিষক চন্দ্রকাণ্ড শর্মা এবং মা মগ্নময়ী দেবী। বাবা কবিরাজ ছিলেন আর মা ছিলেন সমাজসেবী। শৈশবে পাথারিয়া পাহাড়ের জঙ্গলে ঘুরে বেড়িয়েছেন। সেখান থেকেই গাছপালার প্রতি তার ভালোবাসা জন্মে।

‘কবিরাজবাড়ি’ বলে বাড়ির বাগানেই অজস্র গাছগাছালি ছিল। এর মধ্যে ছিল স্বর্ণচাঁপা, কনকচাঁপা, মধুমালতীসহ রংবেরঙের ফুল। বসন্ত শেষের বৃষ্টির পর সারা বাড়ি যখন ফুলে ভরে উঠত, তিনি সকালে পূজার ফুল তুলতেন। সে সময়ই মনের অজান্তে তিনিও প্রকৃতির প্রেমে পড়ে গিয়েছিলেন।

শৈশবেই গ্রামের পাঠশালায় তার হাতেখড়ি। পরে করিমগঞ্জ পাবলিক হাই স্কুলে লেখাপড়া করেছেন। কলকাতা সিটি কলেজে স্নাতক ডিগ্রি লাভের পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৫৮ সালে উদ্ভিদবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

১৯৫৮ সালে বরিশালের ব্রজমোহন কলেজে শিক্ষক হিসেবে যোগ দেন। ১৯৬২ সালে যোগ দেন ঢাকার নটর ডেম কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগে। ১৯৭৪ সালে সোভিয়েত প্রকাশনা সংস্থা প্রগতি প্রকাশনের অনুবাদকের চাকরি নিয়ে চলে যান মস্কো।

তিনি ৪০টিরও বেশি বই অনুবাদ করেছেন। তার প্রকাশিত গ্রন্থ: ‘শ্যামলী নিসর্গ’, ‘সপুষ্পক উদ্ভিদের শ্রেণিবিন্যাস’, ‘ফুলগুলি যেন কথা’, ‘নিসর্গ নির্মাণ ও নান্দনিক ভাবনা’, ‘বাংলার বৃক্ষ’, ‘মম দুঃখের সাধন’, ‘আমার একাত্তর ও অন্যান্য’ প্রভৃতি।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড