,

পাকিস্তানের সাবেক আম্পায়ার আসাদ রউফ আর নেই

news-image

ক্রীড়া ডেস্ক : পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও আইসিসির এলিট প্যানেলভুক্ত আম্পায়ার আসাদ রউফ আর নেই। ৬৬ বছর বয়সে লাহোরের নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মার গেছেন তিনি।

২০০০ সালে আম্পায়ার হিসেবে অভিষেক হওয়ার পর ২০০৬ সালে আইসিসির এলিট প্যানেলে সুযোগ পান রউফ। পরের সাত বছরে তিনি আম্পায়ার হিসেবে বেশ সুনাম কুড়ান। ১৩ বছরের আম্পায়ারিং ক্যারিয়ারে ২৩১টি আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করেছেন রউফ। আম্পায়ারিং ক্যারিয়ারে তিনি ৬৪টি টেস্টে দায়িত্ব পালন করেছেন, যার ৪৯টিতে তিনি মাঠে দায়িত্ব পালন করেছিলেন, আর বাকি ১৫ টেস্টে টিভি আম্পায়ার হিসেবে। ৯৮ ওয়ানডে আর ২৩টি টি-টোয়েন্টি ম্যাচেও দায়িত্ব পালন করেছেন তিনি।

তবে ২০১৩ সালে মুম্বাই পুলিশের এক অভিযোগে তার ক্যারিয়ারটাই শেষ হয়ে যায়। সে বছর আইপিএলের ফিক্সিং কেলেঙ্কারিতে মুম্বাই পুলিশের দেওয়া চার্জ শিটে শীর্ষ অভিযুক্ত ছিলেন তিনি। সে বছরই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে তার নাম সরিয়ে দেয়, পরের বছর এলিট প্যানেল থেকেও সরিয়ে দেওয়া হয় তাকে। যদিও আইসিসি জানায়, তদন্তে তার ওপর অভিযোগ আসার কারণে এটা করা হয়নি।

আসাদ অবশ্য আত্মপক্ষ সমর্থন করেই গেছেন। জানিয়েছিলেন, আকসুর তদন্তেও তিনি সহযোগিতা করতে প্রস্তুত। ২০১৬ সালে ভারতীয় ক্রিকেট বোর্ড তাকে ৪টি দুর্নীতির দায়ে ৫ বছরের নিষেধাজ্ঞা দেয়।

আম্পায়ার হিসেবে ক্যারিয়ার শুরুর আগে পাকিস্তানের ঘরোয়া ক্রিকেট খেলেছেন রউফ। আশির দশকে বেশ ভালো ফর্মে ছিলেন। ডানহাতি এই ব্যাটার ৭১টি প্রথম শ্রেণির এবং ৪০টি লিস্ট এ ম্যাচ খেলেছেন।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না