,

সাগরে মাছ ধরতে নেমেছেন জেলেরা

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি : বৈরী আবহাওয়া কেটে যাওয়ায় সমুদ্র বন্দরগুলো থেকে সতর্ক সংকেত উঠিয়ে দেওয়া হয়েছে। আবহাওয়া স্বাভাবিক হতে শুরু করায় বুধবার বিকেল থেকেই সাগরে মাছ ধরতে নেমে পড়েছেন মোংলার জেলেরা।

তবে বৃহস্পতিবার বিকেলের পর থেকে আবহাওয়া স্বাভাবিক হয়ে আসবে বলে জানিয়েছেন মোংলা আবহাওয়া অফিস ইনচার্জ অমরেশ চন্দ্র ঢালী।

তিনি বলেন, সতর্ক সংকেত উঠিয়ে দেওয়া হয়েছে। এখন আর তেমন বৃষ্টি-বাতাসের সম্ভাবনা নেই। আশা করছি শুক্রবার থেকে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া বিরাজ করবে। তবে গত রাত থেকে ভোর পর্যন্ত সোয়া দুই ঘণ্টায় ৫৪ মিলিমিটার ভারী বৃষ্টিপাত হয়েছে, এরপর বৃহস্পতিবার ভোর ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত বৃষ্টি হয় ৭ মিলিমিটার, গত ২৪ ঘণ্টায় যার পরিমাণ ৬১ মিলিমিটার।

সুন্দরবনের দুবলা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলীপ মজুমদার বলেন, বুধবার বিকেলে সাগর খুব বেশি উত্তাল না থাকায় ও বৃষ্টিপাত এবং বাতাসও কম থাকায় জেলেরা গভীর সাগরে মাছে ধরতে নেমে গেছেন। ভাটায় নামছেন আর জোয়ারে দুবলার বিভিন্ন ঘাটে এসে বিশ্রাম নিচ্ছেন জেলেরা। তাই বেশির ভাগ জেলে এখন সাগরে মাছ ধরছেন।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড