,

দুর্দান্ত গোলে প্রাক্তন ক্লাবকে হারালেন হাল্যান্ড

news-image

ক্রীড়া ডেস্ক : সমতায় প্রথমার্ধ শেষ করলেও বিরতির পর গোল খেয়ে বসে ম্যানচেস্টার সিটি। পরাজয় তাই চোখ রাঙাচ্ছিল। সেখান থেকে দারুণভাবে ঘুরে দাঁড়ায় পেপ গার্দিওলার শিষ্যরা। শেষ ৪ মিনিটের ব্যবধানে পেয়ে যায় দুই গোল। দুর্দান্ত এক গোল করে আর্লিং হাল্যান্ড হারিয়ে দেন তার প্রাক্তন ক্লাবকে।

বরুশিয়া ডর্টমুন্ডকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে টানা দ্বিতীয় জয় পেলো সিটি। ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে বুধবার রাতে ‘জি’ গ্রুপের ম্যাচটি ২-১ গোলে জিতেছে ইংলিশ চ্যাম্পিয়নরা।

জুড বেলিংহাম ডর্টমুন্ডকে এগিয়ে নেওয়ার পর সমতা টানেন জন স্টোনস। সাবেক ক্লাবের বিপক্ষে শেষদিকে এসে দারুণ এক্রোবেটিক এক গোলে জয় নিশ্চিত করেন আর্লিং হাল্যান্ড। চ্যাম্পিয়নস লিগে কোচ হিসেবে এটি ছিল গার্দিওলার ১৫০তম ম্যাচ।

বল দখলে এগিয়ে থাকলেও প্রথমার্ধে পরিষ্কার সুযোগ তৈরি করতে পারেনি সিটি। বিরতির পর তারা বরং পিছিয়ে পড়ে ঘরের মাঠে। কর্নারের পর বক্সে বল পেয়ে যান মার্কো রয়েস। তার ক্রসে কাছ থেকে হেডে বল জালে পাঠান ইংলিশ মিডফিল্ডার বেলিংহাম।

পিছিয়ে পড়ে গোল শোধে মরিয়া হয়ে উঠে সিটি। কিন্তু বারবার তারা আটকে যাচ্ছিল ডর্টমুন্ডের রক্ষণে। অবশেষে ৪ মিনিটের ঝড়ে হাসি ফোটে স্বাগতিকদের মুখে।

৮০ মিনিটে কেভিন ডে ব্রুইনের পাসে ডি-বক্সের বাইরে থেকে বুলেট গতির শটে গোল করেন জন স্টোনস। ৮৪ মিনিটে হালান্ডের বিস্ময় গোল।

জোয়াও কানসেলোর ক্রসে বক্সে প্রতিপক্ষের দুই খেলোয়াড়ের মাঝে শূন্যে লাফিয়ে আলতো ভলিতে বল জালে পাঠান ডর্টমুন্ডের সাবেক স্ট্রাইকার। অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে পেপ গার্দিওলার দল।

গ্রুপের আরেক ম্যাচে সেভিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করেছে কোপেনহেগেন। অন্যদিকে ‘ই’ গ্রুপের ম্যাচে ডাইনামো জাগরেবের বিপক্ষে ৩-১ গোলে জিতেছে এসি মিলান। এই গ্রুপের আরেক ম্যাচে সালসবুর্কের সঙ্গে ১-১ ড্র করেছে চেলসি।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড