,

এসএসসি ও সমমানের পরীক্ষায় বসছে ২০ লাখ শিক্ষার্থী

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনার প্রাদুর্ভাব, বন্যাসহ নানা অনিশ্চয়তা শেষে বৃহস্পতিবার শুরু হচ্ছে এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায়। বৃহৎ এ পাবলিক পরীক্ষায় অংশ নিচ্ছে ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন। প্রথম দিন অনুষ্ঠিত হচ্ছে এসএসসির বাংলা প্রথম পত্র ও দাখিলের কুরআন মাজিদ ও তাজভিদ পরীক্ষা।

এ বছর মোট ২৯ হাজার ৫৯১ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৩ হাজার ৭৯০ কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে। পরীক্ষা সকাল ১১টা থেকে ১টা পর্যন্ত চলবে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে অর্থাৎ ১০টা ৩০ মিনিটের মধ্যে কেন্দ্রে প্রবেশ করতে হবে শিক্ষার্থীদের।

তবে গত কয়েকদিন ধরে নিম্নচাপের প্রভাবে সারাদেশেই বৃষ্টিপাত হচ্ছে।

অন্যদিকে রাজধানীতে খোঁড়াখুঁড়িসহ নানা কারণে যানজট মারাত্মক আকার ধারণ করেছে। তাই ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের পক্ষ থেকে পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে বাড়ি থেকে বের হওয়ার অনুরোধ জানানো হয়েছে।

দেশে বৈরি আবহাওয়া বিরাজ করলেও বৃহস্পতিবার থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়া নিয়ে কোনো অনিশ্চয়তা নেই বলে জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার।

তিনি বুধবার সাংবাদিকদের জানান, ‘বৃষ্টিতে কোনো সমস্যা হচ্ছে কি না, সে বিষয়ে তারা কেন্দ্র সচিবদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। এখন পর্যন্ত কোথাও কেন্দ্রের কোনো সমস্যা হচ্ছে না। পরীক্ষার সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।’

এ ছাড়া প্রশ্নপত্র ফাঁসের গুজবসহ যে কোনো ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হতে শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি অনুরোধ জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান।

বুধবার ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গত কয়েকদিনের বৃষ্টি ও খোঁড়াখুঁড়ির কারণে বিভিন্ন সড়কে পানি জমে যানবাহন বেশ ধীরগতিতে চলাচল করছে। এ অবস্থায় এসএসসি পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় নিয়ে রওনা দেওয়ার জন্য অনুরোধ করা হলো।

এ বছর দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে মোট ১৫ লাখ ৯৯ হাজার ৭১১ শিক্ষার্থী অংশগ্রহণ করছে। মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিলে অংশগ্রহণ করছে ২ লাখ ৬৮ হাজার ৪৯৫ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৫৩ হাজার ৬৬২ জন।

 

এ জাতীয় আরও খবর

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড

সরকারি চাকরীজীবীরা কাজের সঙ্গে চুরিও করে: পরিবেশমন্ত্রী