,

শরীয়তপুরে পদ্মার পানি বিপৎসীমার ৩৪ সেন্টিমিটার ওপরে

news-image

শরীয়তপুর প্রতিনিধি : টানা বৃষ্টি ও জোয়ারে পদ্মা নদীর পানি বেড়েই চলেছে। শরীয়তপুরে পদ্মার পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে জেলায় এখন পর্যন্ত কোনো গ্রাম পানিতে প্লাবিত হয়নি।

জেলা পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্র জানায়, গত দুই সপ্তাহ যাবত পদ্মা নদীর সুরেশ্বর পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। প্রতিদিনই পদ্মায় পানি বাড়ছে।

পাউবোর গেজ রিডার শিল্পী বলেন, বুধবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৯টায় সুরেশ্বর পয়েন্টে পদ্মার পানি বিপৎসীমার ৩৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মঙ্গলবার ছিল বিপৎসীমার ৩৭ সেন্টিমিটার ওপরে। গতকালের চেয়ে আজ ৩ সেন্টিমিটার কম।

এদিকে, গত তিনদিন ধরে জেলায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে। আজ সকাল সাড়ে ৭টা থেকে বৃষ্টি বন্ধ রয়েছে। তবে আকাশ মেঘলা দেখা যাচ্ছে। যেকোন সময় বৃষ্টি হতে পারে। এতে জনজীবনে কিছুটা প্রভাব পড়েছে।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর