,

আর্মেনিয়া-আজারবাইজান সীমান্তে রাতভর সংঘর্ষ, ১০০ সেনা নিহত

news-image

অনলাইন ডেস্ক : সোমবার (১২ সেপ্টম্বর) রাতভর হওয়া সংঘর্ষে উভয়পক্ষের প্রায় ১০০ সেনা নিহত হয়েছেন। নিহত সেনাদের ৪৯ জন আর্মেনিয়ার এবং ৫০ জন আজারবাইজানের।

আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান বলেছেন, আজারবাইজানের সঙ্গে সোমবার রাতভর সংঘর্ষে তার দেশের ৪৯ জন সেনাসদস্য নিহত হয়েছে। এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাতভর সংঘর্ষে তাদের ৫০ জন সেনাসদস্য নিহত হয়েছে।

রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সের প্রতিবেদনে বলা হয়েছে, আর্মেনিয়ার সরকার রাশিয়ার সঙ্গে একটি সহযোগিতা চুক্তির আহ্বান করবে এবং রুশ নেতৃত্বাধীন নিরাপত্তা ব্লক কালেক্টিভ সিকিউরিটি ট্রিটি অর্গানাইজেশন প্রতি আবেদন জানাবে, পাশাপাশি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কাছেও আবেদন জানাবে।

এদিকে এ সংঘাত থামাতে দুই দেশের প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়া।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনও অবিলম্বে সহিংসতা থামানোর জন্য দুই পক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।

নাগর্নো-কারাবাখ অঞ্চল নিয়ে এক দশক ধরে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে বিরোধ চলছে। ওই অঞ্চলটি আন্তর্জাতিকভাবে আজারবাইজানের মধ্যে অবস্থিত, কিন্তু ১৯৯৪ সালে সেখানে একটি বিচ্ছিন্নতাবাদী যুদ্ধে অঞ্চলটি আর্মেনিয়া সমর্থিত বাহিনীর নিয়ন্ত্রণে চলে যায়।

সবশেষ ২০২০ সালের লড়াইয়ে আজারবাইজান এসব অঞ্চল পুনরুদ্ধার করে। সে সময় রাশিয়ার মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে যায় দেশ দু’টি।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড