,

বিয়ের দিনই অন্তঃসত্ত্বা হতে চাই: রাখি

news-image

বিনোদন ডেস্ক : বলিউডে অভিনেত্রী রাখি সাওয়ান্ত মানেই বিস্ফোরক মন্তব্য। আর সেই প্রমাণ আগেও পাওয়া গেছে বহুবার।বিভিন্ন সময় নানা আলোচনায় থাকতেই যেন পছন্দ করেন এই অভিনেত্রী।

বর্তমানে অভিনয় থেকে দুরে থাকলেও প্রেমিক অদিল খানের সঙ্গে বিভিন্ন সময় ফ্রেমবন্দি হন রাখি। তবে এবার আদিলের সঙ্গে এক সাক্ষাৎকারে আলিয়ার মা হওয়ার প্রসঙ্গ টেনে মজা করে বসলেন রাখি।

তিনি বলেন, ‘এই যেমন আলিয়া বিয়ের দু’দিনের মাথায় মা হওয়ার কথা সবাইকে জানান, আমি তো চাই বিয়ের দিনই আমি মা হয়ে যাই। আমার পেট যেন তখনই সবার নজরে আসে।’

সব সময়ই নিজের মতামত স্পষ্ট বলতে পছন্দ করেন রাখি। এই মুহূর্তে প্রেমিককে নিয়ে নিজের ‘হ্যাপি স্পেস’-এ আছেন রাখি। অন্য দিকে ‘ব্রহ্মাস্ত্র’ মুক্তির পর আলিয়া আপাতত নতুন অতিথি আসার দিন গুনছেন। আপাতত কিছু দিনের বিরতি। শোনা যাচ্ছে, আগামী বছর থেকে নতুন কাজ শুরু করবেন নায়িকা।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর