,

মাদ্রাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি মেহেরাব

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর রূপনগর থানা এলাকা থেকে মেহেরাব হোসেন নামে এক ছেলে হারিয়ে গেছে। মাদ্রাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। তার বয়স ১০ বছর। উচ্চতা আনুমানিক ৩ ফুট ৫ ইঞ্চি, গায়ের রং-ফর্সা ও মুখমণ্ডল গোলাকার। হারিয়ে যাওয়ার সময় তার পরনে সাদা রংয়ের পাঞ্জাবি ও টাউজার ছিলো।

মেহেরাব গত ২৫ আগস্ট রাত ৮টা ৪৫ মিনিটে রূপনগর থানার জামিয়া হোসেনিয়া দারুল উলুম মাদ্রাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। সে ফিরে না আসায় তার আত্মীয়-স্বজন সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেন।

তাকে খুঁজে না পাওয়ায় মাদ্রাসার শিক্ষক ২৯ আগস্ট ডিএমপির রুপনগর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

কোন সহৃদয় ব্যক্তি ছবিতে প্রদর্শিত ছেলের সন্ধান জেনে থাকলে রুপনগর থানার ডিউটি অফিসার (০১৩২০-০৪১২৪১) বা অফিসার ইনচার্জ (০১৩২০-০৪১২৩৪) নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড