,

সিগন্যালের ভুলে মুখোমুখি দুই ট্রেন, অল্পের জন্য রক্ষা

news-image

কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জে সিগন্যালের ভুলে একই লাইনে চলে আসে দুটি যাত্রীবাহী ট্রেন। তবে চালকের বিচক্ষণতায় অল্পের জন্য ভয়াবহ দুর্ঘটনা থেকে রক্ষা পান দুই ট্রেনের কয়েকশ’ যাত্রী।

রোববার বিকেলে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রেলের দুই কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৪টার দিকে কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি কিশোরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার জন্য এক নম্বর লাইনে অপেক্ষা করছিল। এসময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা বিজয় এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনটি স্টেশনের দুই নম্বর লাইনে প্রবেশ করার কথা থাকলেও ভুল সিগন্যাল থাকায় ট্রেনটি এক নম্বর লাইনে প্রবেশ করে। একই লাইনে দুটি ট্রেন মুখোমুখি অবস্থায় চলে এলে দুর্ঘটনার আশঙ্কা দেখা দেয়।

তবে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেসের চালক সংঘর্ষের আগেই ট্রেনটি নিরাপদে থামাতে সক্ষম হন। এতে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় ট্রেন দুটি। পরে বিজয় এক্সপ্রেস ট্রেনটি পিছিয়ে নিয়ে স্টেশনের দুই নম্বর লাইনে আনা হয়।

এ ঘটনায় সাময়িক সময়ে জন্য ট্রেন চলাচলে বিঘ্ন দেখা দেয়। প্রায় ৪০ মিনিট পর রেল চলাচল স্বাভাবিক হলে ট্রেন দুটি নিজ নিজ গন্তব্যে চলে যায়।

এ বিষয়ে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার ইউসুফ জানান, সিগন্যাল ভুলের জন্য দুটি ট্রেন এক লাইনে মুখোমুখি হয়ে পড়ে। এ ঘটনায় কর্তব্যে অবহেলার অভিযোগে সহকারী স্টেশন মাস্টার ইমাম হোসেন এবং পয়েন্টসম্যান শাকিল মিয়াকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড