,

ফিঞ্চের বিদায়ী ম্যাচ জয়ে রাঙাল অস্ট্রেলিয়া

news-image

স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে এই ফরম্যাটকে বিদায় জানালেন অ্যারন ফিঞ্চ। সিরিজের শেষ ম্যাচ জিতে কিউইদের হোয়াইটওয়াশ করে অধিনায়কের বিদায় রাঙাল অজিরা।

সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে আজ রোববার নিউজিল্যান্ডকে ২৫ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। শুরুতে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ২৬৭ রান সংগ্রহ করে অজি দল। জবাবে ২৪২ রানেই গুঁটিয়ে যায় কিউইদের ইনিংস। ম্যাচ হারের পাশাপাশি সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশও হলো নিউজিল্যান্ড।

ম্যাচটি অজিদের জন্য বিশেষ আবেগের। কারণ দীর্ঘদিনের অধিনায়ক ফিঞ্চ ৫০ ওভারের ক্রিকেটকে বিদায় দিলেন এই ম্যাচের মাধ্যমেই। যখন ব্যাট হাতে ইনিংস ওপেন করতে নামলেন, প্রতিপক্ষ নিউজিল্যান্ডের খেলোয়াড়রা তাকে গার্ড অব অনার দিলেন। অবশ্য ব্যাট হাতে সফল হতে পারেননি এই বিধ্বংসী ওপেনার। ক্যারিয়ারের শেষ ওয়ানডেতে মাত্র ৫ রান করেই বোল্ড হয়ে ফিরেছেন তিনি।

ফিঞ্চের বিদায়ী মঞ্চে আলো ছড়িয়েছেন স্টিভ স্মিথ। তিনে নেমে এই অজি ডানহাতি ব্যাটার ১৩১ বলে ১০৫ রান করেছেন। এর আগে দুই কিউই পেসার ট্রেন্ট বোল্ট ও টিম সাউদির গোলা সামলে ৪৬ বলেই ফিফটি তুলে নেন তিনি। এরপর ১২তম ওয়ানডে সেঞ্চুরিও হাঁকান। তাকে দারুণ সঙ্গ দেন মার্নাস লাবশেন (৫২)। এছাড়া অ্যালেক্স ক্যারির ব্যাট থেকে আসে ৪২ রান।

জবাবে দুই ওপেনার ডেভন কনওয়ে ও ফিন অ্যালেনের ব্যাটে মোটামুটি শুরু পায় নিউজিল্যান্ড। দুজনের জুটিতে আসে ৪৯ রান। কিন্তু এরপর তাদের ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়তে হয়। ১১২ রান তুলতেই ৫ উইকেট হারায় তারা। শেষদিকে ক্লেন ফিলিপস (৪৭) ও জিমি নিশাম (৩৬) কাউন্টার অ্যাটাক করার চেষ্টা চালান।

এরপর মিচেল স্যান্টনারের ৩০ রানের ইনিংসে শেষ ৩০ বলে ৪৬ রানের লক্ষ্য দাঁড়ায় কিউইদের সামনে। কিন্তু ফিলিপস বিদায় নিতেই একে একে বাকি উইকেটগুলোও হারিয়ে ফেলে তারা। ৭ উইকেটে ২২৪ থেকে ২৪২ রানেই অলআউট হয়ে যায় উইলিয়ামসনবাহিনী। বল হাতে অজি ফাস্ট বোলার মিচেল স্টার্ক ৬০ রানে নেন ৩ উইকেট।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯