,

নতুন খবর দিলেন অপু বিশ্বাস

news-image

বিনোদন প্রতিবেদক : ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে উপহার দিয়েছেন অসংখ্য হিট ও সুপারহিট সিনেমা। তবে এখন আর শাকিবের সঙ্গে সিনেমা করেন না তিনি। কমেছে অভিনয়ের ব্যস্ততাও।

সম্প্রতি প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেছেন অপু বিশ্বাস। সরকারি অনুদানে নির্মাণ করতে যাচ্ছেন ‘লাল শাড়ি’ সিনেমা।

বন্ধন বিশ্বাস পরিচালিত সিনেমাটিতে অপু বিশ্বাস নিজেও অভিনয়ও করবেন। তবে সবার আগে বর্তমানে তিনি প্রস্তুতি নিচ্ছেন ওই সিনেমার শিল্পী বাছাই ও শুটিংয়ের।

এদিকে অপু বিশ্বাসের নতুন আরেক খবর দিলেন। একটি বিজ্ঞাপনচিত্রে মডেল হচ্ছেন তিনি। একটি তেলের ব্র্যান্ডের ওভিসির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন সম্প্রতি। খুব শিগগির শুটিং শুরু করবেন বলে জানান এই নায়িকা।

ঢাকার গোল্ডেন টিউলিপ রেস্তোরাঁয় এক অনুষ্ঠানের মাধ্যমে ছয় মাসের জন্য প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তিবদ্ধ হন অপু।

অনুষ্ঠানে অভিনেত্রী ও মডেল প্রার্থনা ফারদিন দীঘি, কোরিওগ্রাফার গৌতম সাহা, ট্রিও ভিজ্যুয়ালসের সিইও মুস্তফা তারিক হাদীসহ অনেকেই উপস্থিত ছিলেন। ওভিসিটির কোরিওগ্রাফি করবেন গৌতম সাহা।

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর