,

পৌনে ২ ঘণ্টা পর যাত্রাবাড়ীর রেস্তোরাঁর আগুন নিয়ন্ত্রণে

news-image

নিজস্ব প্রতিবেদক : যাত্রাবাড়ীর কলাপট্টি এলাকার আরবেন রেস্তোরাঁর আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট পৌনে ২ ঘণ্টার চেষ্টায় আজ রোববার সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে সকাল ৬টার দিকে ওই রেস্তোরাঁয় আগুন লাগে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা আনোয়ার ইসলাম দোলন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট এক ঘণ্টার বেশি সময় কাজ করে আগুন নিয়ন্ত্রণে এনেছে। তাৎক্ষণিকভাবে আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এ ছাড়া আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে জানা যায়নি বলেও জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

এর আগে সকাল ৬টা ১৫ মিনিটের দিকে আগুন লাগার খবর পান বলে জানান ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক।

তিনি জানান, সকালে উত্তর যাত্রাবাড়ীর কলাপট্টি এলাকায় আরবেন চাইনিজ অ্যান্ড পার্টি সেন্টারে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার প্রথমে সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও তিনটি ইউনিট যোগ দেয়।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড