,

ইউক্রেনের পাতা ফাঁদে পা দিয়ে ‘মাশুল’ গুনছে রুশ সেনারা

news-image

অনলাইন ডেস্ক : মাত্র তিন দিনের ব্যবধানে ইউক্রেনের সেনারা রুশ সেনাদের কাছ থেকে খারকিভ অঞ্চলের বেশির ভাগ অংশ পুনর্দখল করে নিয়েছে। গতকাল শনিবার খারকিভের গুরুত্বপূর্ণ ইজিয়াম শহরও দখল করে নেয় দেশটির সেনারা। তবে তিন দিন আগেও কেউ ভাবেনি খারকিভে এত সাফল্য পাবে ইউক্রেনীয় সেনারা। এমনকি শহরটিতে তারা হামলা চালাবে এটিও ভাবেনি কেউ।

কারণ, গত কয়েকদিন ধরে শোনা যাচ্ছিল ইউক্রেনের সেনারা দক্ষিণ দিকের অঞ্চল খেরসনে পাল্টা আক্রমণ চালাবে। এ নিয়ে প্রস্তুতিও নিচ্ছিল তারা। আর খেরসনে ইউক্রেনের সম্ভাব্য আক্রমণের বিষয়টি মাথায় রেখে খেরসনে বিপুল পরিমাণ সেনা জড়ো করে রাশিয়া। কিন্তু আসল কথা হলো খেরসনে আক্রমণ করার কোনো পরিকল্পনাই ইউক্রেন করেনি।

খেরসনে আক্রমণ চালানোর যে পরিকল্পনার কথা ইউক্রেন বলে আসছিল, সেটি ছিল আসলে তাদের একটি কৌশল বা চালাকি ছিল। মূলত খেরসনের কথা বলে খারকিভে হামলা চালানোর প্রস্ততি নিয়েছে তারা। কিন্তু তারা প্রচার করেছে খেরসনে হামলা করা হবে যেন রুশ সেনারা খারকিভে নিজেদের অবস্থান দুর্বল করে খেরসনে চলে যায়। সে অনুযায়ী, নিজেদের ভারী সব অস্ত্র খেরসনেই নিয়ে আসে রুশ বাহিনী। শনিবার এ তথ্য জানিয়েছে ইউক্রেনের স্পেশাল ফোর্স।

ইউক্রেনের এ চালাকি ধরতে না পারায় এখন এর মাশুল দিচ্ছে রুশ সেনারা। খারকিভের বেশির ভাগ অঞ্চল থেকে সরে যেতে হয়েছে তাদের। তবে যদিও শোনা যাচ্ছে, খারকিভে আবার বিপুল পরিমাণ সেনা জড়ো করার পরিকল্পনা করছে রুশ কমান্ডাররা। খবর: দ্য গার্ডিয়ান

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড