,

শাহাবুদ্দিন আহমেদের ৭৩তম জন্মদিন আজ

news-image

অনলাইন ডেস্ক : প্রখ্যাত চিত্রশিল্পী বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহমেদের ৭৩তম জন্মদিন আজ। ১৯৫০ সালের ১১ সেপ্টেম্বর নরসিংদীর রায়পুরা উপজেলার আলগী গ্রামে জন্মগ্রহণ করেন তিনি।

১৯৭১ সালে মাত্র ২১ বছর বয়সে প্লাটুন কমান্ডার হিসেবে ২ নম্বর সেক্টরের অধীনে ঢাকা ও দেশের অন্যান্য স্থানে সম্মুখ ও গেরিলা যুদ্ধে সামনে থেকে নেতৃত্ব দেন তিনি। চিত্রকর্মে অসামান্য অবদানের জন্য দেশ-বিদেশে অসংখ্য পুরস্কার পেয়েছেন ১৯৭৪ সালে ফ্রান্সের নাগরিকত্ব পাওয়া এই চিত্রশিল্পী।

মহান মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধা—এই দুই অনুষঙ্গই তাঁর চিত্রকর্মের প্রধান উপাদান। এর সঙ্গে ইউরোপীয় চিত্রকলার ঐতিহ্যের মিশ্রণ তাঁর চিত্রকর্মকে করে তুলেছে ভিন্নধর্মী। দেশ-বিদেশে অসংখ্য একক ও যৌথ চিত্র প্রদর্শনীতে অংশ নিয়েছেন তিনি। বিভিন্ন চিত্র প্রদর্শনীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মহাত্মা গান্ধী, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, মওলানা আবদুল হামিদ খান ভাসানী, জাহানারা ইমাম, সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার চিত্র স্থান পেয়েছে তাঁর চিত্রকর্মে।

১৯৬৮ সালে তৎকালীন পাকিস্তানের শ্রেষ্ঠ শিশুশিল্পী হিসেবে ‘প্রেসিডেন্ট স্বর্ণ পদক’, ১৯৭৩ সালে বাংলাদেশের শ্রেষ্ঠ চিত্রশিল্পী হিসেবে ‘প্রধানমন্ত্রীর স্বর্ণপদক’, ১৯৭৫ ও ১৯৮১ সালে ফ্রান্সের ‘সেলোন দো প্রিন্টক্যাম্প স্বর্ণ পদক’, ২০০০ সালে বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পদক ‘স্বাধীনতা পুরস্কার’ অর্জন করেন চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদ।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড