,

পাপুয়া নিউগিনিতে ৭.৬ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

news-image

অনলাইন ডেস্ক : প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র পাপুয়া নিউগিনির পূর্বাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ৭ দশমিক ৬।

রোববার (১১ সেপ্টেম্বর) দেশটির পূর্বাঞ্চলে শক্তিশালী এ ভূমিকম্প আঘাত হানে। খবর রয়টার্সের।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভয়াবহ ভূমিকম্পের কারণে দেশটিতে সুনামি সতর্কতা জরি করা হয়েছে। যা পরবর্তীতে নামিয়ে ফেলা হয়।

এতে বলা হয়েছে, শক্তিশালী ভূমিকম্পের কারণে সমুন্দ্রের পানি কিছুটা বেড়ে গিয়ে তীরবর্তী এলাকা ডুবে যেতে পারে। কাইনানতু শহর থেকে ৬৭ কিলোমিটার দূরে ভূগর্ভের ৬১ কিলোমিটার (৩৮ মাইল) গভীরে এই ভূমিকম্পের উৎপত্তিস্থল। এতে অনেক ভবন ভেঙে পড়েছে, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ওই এলাকা।

ইউএসজিএস বলেছে, সুনামির ঢেউ উৎপত্তিস্থল থেকে এক হাজার কিলোমিটার পর্যন্ত আঘাত হানতে পারে।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর