,

রাজবাড়ীতে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

news-image

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের মাধবলক্ষীকোল গ্রামে পুকুরের পানিতে ডুবে ছয় বছর বয়সী শিশু তাইয়েবা ও সোয়াইবের মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা মামাতো ফুফাতো ভাই-বোন।

আজ শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। শিশু তাইয়েবা মাধবলক্ষীকোল গ্রামের কাঠমিস্ত্রি রুবেল শেখের মেয়ে ও সোয়াইব সদর উপজেলার রঘুনাথপুর গ্রামের মাসুদের ছেলে।

তাইয়েবার চাচা সোহেল শেখ বলেন, আজ বিকেলে তাইয়েবা ও সোয়াইব বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়। এ সময় তারা পুকুরের পানিতে ডুবে গেলে অন্য শিশুরা চিৎকার করে। চিৎকার শুনে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বিকাল সাড়ে ৩টার দিকে শিশু তাইয়েবা ও সোয়াইবকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার আগেই তারা মারা যায়। পরে পরিবারের লোকজন তাদের বাড়িতে নিয়ে যায়।’

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর