,

ভিয়েতনামে বারে আগুন, নিহত ১২

news-image

অনলাইন ডেস্ক : দক্ষিণ ভিয়েতনামের একটি কারাওকে বারে অগ্নিকাণ্ডে কমপক্ষে ১২ জন নিহত ও ৪০ জন আহত হয়েছেন। বুধবার রাষ্ট্রীয় গণমাধ্যমে এ তথ্য প্রকাশিত হয়। খবর রয়টার্সের।

ভিয়েতনামের সংবাদ সংস্থা জানিয়েছে, হো চি মিন শহরের কাছে শিল্প উৎপাদন কেন্দ্র বিন দুং প্রদেশের একটি বারে মঙ্গলবার রাতে আগুন ছড়িয়ে পড়ে।

আহতদের মধ্যে ১১ জনের অবস্থা সংকটাপন্ন।

এক প্রত্যক্ষদর্শী ঘটনার বর্ণনায় জানিয়েছেন ‘আগুন ছড়িয়ে পড়ার সময় আমি খুবই আতঙ্কিত হয়ে পড়েছিলাম। বাঁচার জন্য দৌড় দিই। কীভাবে এটি ঘটলো তা মনে করতে পারছি না।’

প্রধানমন্ত্রী ফাম মিন চিন বুধবার জননিরাপত্তা মন্ত্রণালয় ও প্রাদেশিক কর্তৃপক্ষকে অগ্নিকাণ্ডের কারণ উৎঘাটনে তদন্তের নির্দেশ দিয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর