,

খুলনা ও বরিশাল বিভাগে বিদ্যুৎ বিভ্রাট

news-image

নিজস্ব প্রতিবেদক : ঈশ্বরদী ২৩০/১৩২ উপকেন্দ্রে ত্রুটির কারণে বরিশাল ও খুলনা বিভাগে বিদ্যুৎ বিভ্রাটের খবর পাওয়া গেছে। আজ মঙ্গলবার সকাল ৯টায় দুই বিভাগ বিদ্যুৎবিহীন হয়ে পড়ে। পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

পিজিসিবি সূত্র জানিয়েছে, গ্রিড উপকেন্দ্রের ট্রিপের কারণে ওই অঞ্চলের সবগুলো বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে যায়। এর প্রায় ৩ ঘণ্টা পরে খুলনা বিভাগে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। এ ছাড়া দুপুর সোয়া ১২টা পর্যন্ত বরিশাল বিভাগে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।

এর আগে ২০১৪ সালের ১ নভেম্বর সারা দেশে ব্লাকআউটের ঘটনা ঘটে। তখনো ওই কেন্দ্রটি ট্রিপ করার কারণে ব্লাকআউটের ঘটনা ঘটে।

পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি)-এর পাবলিক রিলেশন অফিসার এম বদরুদ্দোজা খান বলেন, আজ সকাল ৯টার দিকে একটু সমস্যা হয়েছিল। ট্রিপের কারণে খুলনা, বরিশাল বিভাগ এবং রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও পাবনা জেলার আংশিক অঞ্চলে বিদ্যুৎ বিভ্রাট ঘটে।

তবে রাজশাহী অঞ্চলে ৩০ মিনিটের মধ্যে বিদ্যুৎ চলে আসে। খুলনা অঞ্চলে সাড়ে ১০টা নাগাদ স্বাভাবিক হয়েছে। কিছুক্ষণের মধ্যেই অন্যান্য অঞ্চল স্বাভাবিক হয়ে যাবে বলেও জানান এম বদরুদ্দোজা খান।

এ ব্যাপারে ওয়েস্ট পাওয়ার জোন ডিস্ট্রিবিউশন কোম্পানির প্রকৌশলী মতিউর রহমান বলেন, ‘কী কারণে এমনটা হয়েছে তা এখনো বোঝা যাচ্ছে না। আমরা কারণ বের করার চেষ্টা করছি। তবে এখন বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রয়েছে।’

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর