,

চিকিৎসা নিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

news-image

কূটনৈতিক প্রতিবেদক : উচ্চ রক্তচাপ ও ভার্টিগোজনিত (ঝিমুনি) অসুখ বেড়ে যাওয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) চিকিৎসকদের অধীনে চিকিৎসা নিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। আজ মঙ্গলবার সকালে তিনি বিএসএমএমইউতে যান।

ড. মোমেন আজ বিএসএমএমইউ’র কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. ফজলুর রহমানের চেম্বারে যান। এ সময় হার্ট ফেইলর বিভাগের প্রধান অধ্যাপক ডা. চৌধুরী মেশকাত আহমেদ এবং এন্ডোক্রাইনোলজি বিভাগের অধ্যাপক ডা. আবুল হাসনাত উপস্থিত ছিলেন। তারা মন্ত্রীর শারিরীক চেক-আপ করেন।

চিকিৎসকের পরামর্শে ড. মোমেনের ইকোকার্ডিওগ্রাম এবং রক্ত পরীক্ষা করা হয়। আগামীকাল বুধবার এসব পরীক্ষার প্রতিবেদন পাওয়া যাবে।

পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক শেখ ফয়েজ আহমেদ বলেন, ‘গত রোববার রাত ৮টার দিকে পররাষ্ট্রমন্ত্রী অসুস্থবোধ করলে আমি তাকে দেখতে যাই। ওই সময় তার রক্তচাপ কিছুটা অস্বাভাবিক ছিল এবং তার ভার্টিগো হচ্ছিল। তিনি জার্নি করার মতো অবস্থায় ছিলেন না। এর আগে গত মার্চ মাসে তুরস্ক থেকে ঢাকা আসার পথে মন্ত্রী একই সমস্যার কারণে প্লেনে অজ্ঞান হয়ে যান।’

ডা. ফয়েজ বলেন, ‘আজ বিশেষজ্ঞ চিকিৎসকদের উপস্থিতিতে তার শারীরিক চেক-আপ হয়েছে এবং বেশ কিছু পরীক্ষা করা হয়েছে। চিকিৎসকরা আজ বেশ কিছু ওষুধ দিয়েছেন। আগামীকাল পরীক্ষার প্রতিবেদন পেলে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।’

উল্লেখ্য,,ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে চারদিনের সফরে নয়াদিল্লিতে অবস্থান করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সোমবার সকালে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনেরও ভারতে যাওয়ার কথা থাকলেও তিনি সফরে অংশ নেননি। সোমবার সকালে প্রধানমন্ত্রী ঢাকা ত্যাগ করার পর পররাষ্ট্রমন্ত্রীর সফর বাতিলের বিষয়টি প্রকাশ পায়।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড