,

‘তোমার চলে যাওয়া ২৬ বছর ধরে আমাকে কষ্ট দেয়’

news-image

বিনোদন প্রতিবেদক : ঢাকাই সিনেমার অমর নায়ক সালমান শাহ’র চলে যাওয়ার ২৬ বছর আজ মঙ্গলবার। মৃত্যুর পরও বাংলা সিনেমার এই রাজপুত্র বেঁচে আছেন তার কাজ দিয়ে। আজও ভক্ত-দর্শকদের কাছে সমান জনপ্রিয় এই চিত্রনায়ক। শুধু তাই নয়, তাকে আইডল মানেন শোবিজের অনেক তারকা শিল্পীরাও।

আজ তার ২৬তম মৃত্যুবার্ষিকী শ্রদ্ধাভরে স্মরণ করলেন আরেক জনপ্রিয় নায়ক ওমর সানী। তার ভাষ্য, ‘আমার সহযোদ্ধা, তোমার চলে যাওয়াটাকে ২৬ বছর ধরে আমাকে কষ্ট দেয়। একদিন আমারও চলে আসতে হবে তোমার কাছে।’

সালমান শাহর জন্য আল্লাহর কাছে জান্নাত চেয়ে দোয়া করেন ওমর সানী।

উল্লেখ্য, ১৯৯৪ সালে সোহানুর রহমান সোহানের ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মধ্যদিয়ে সিনেমায় পথচলা শুরু করেন সালমান শাহ। মাত্র দুই বছরে প্রায় ২৭টি সিনেমায় অভিনয় করে আকাশ ছোঁয়া সাফল্য পেয়েছেন তিনি।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর নিজগৃহ থেকে এই নায়কের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। সেই থেকে এদেশের চলচ্চিত্রে এক বেদনার নাম হয়ে আছেন সালমান শাহ।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড