,

এসএসসি পরীক্ষা সকাল ১০টার পরিবর্তে ১১টায়: শিক্ষামন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : আগামী ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা সকাল ১০টার পরিবর্তে ১১টায় শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। রাস্তাঘাটে যানজটের কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

সোমবার (৫ সেপ্টেম্বর) এসএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে গঠিত জাতীয় মনিটরিং ও আইন শৃঙ্খলা কমিটির সভা শেষে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এ কথা জানান।

ডা. দীপু মনি জানান, এ বছর এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা ২ লাখ ২১ হাজার জন কমে গেছে। অনিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা গতবারের চেয়ে কমে যাওয়ায় এবার পরীক্ষার্থীর সংখ্যা কমেছে বলে জানিয়েছেন তিনি।

আগামী ১৫ সেপ্টেম্বর এসএসসি ও সমমানের পরীক্ষার জন্য দিন ঠিক করা আছে। এ বছর পরীক্ষায় অংশগ্রহণ করবে ২০ লাখেরও বেশি শিক্ষার্থী। কর্তৃপক্ষ আগেই জানিয়েছে, পরীক্ষা যথা সময়েই হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের মনোবল ঠিক রেখে পরীক্ষার প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছে তারা।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর