,

হত্যা মামলায় দুজনের আমৃত্যু কারাদণ্ড

news-image

নিজস্ব প্রতিবেদক : কুষ্টিয়ার খোকসা উপজেলায় নজরুল ইসলামকে হত্যা মামলায় দুই আসামির আমৃত্যু ও একজনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ রোববার দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ তাজুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্তরা হলেন রাজবাড়ী সদর উপজেলার ধুনচি গ্রামের মৃত ফয়েজ শেখের ছেলে মজিবর শেখ (৩৭) ও কুষ্টিয়া শহরের মিলপাড়া এলাকার তোফাজ্জেল আলীর ছেলে ফজলু (৩৫)। অন্যদিকে, খুশি বেগমকে (৪৬) যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

আদালত সূত্রে জানা যায়, ২০১৩ সালের ১৬ জুলাই সকালে মোটরসাইকেলচালক নজরুল ইসলাম ভাড়ায় যাত্রী বহনের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। ওইদিন বিকেল থেকে তিনি নিখোঁজ হন। পরের দিন ১৭ জুলাই দুপুর ১টার দিকে খোকসা উপজেলার উত্তর শ্যামপুর গ্রামের মাঠে পাটক্ষেতের মধ্যে মাথাবিহীন নজরুলের মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই বছরের ১৮ জুলাই নিহতের বড়ভাই বিল্লাল শেখ বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে খোকসা থানায় মামলা করেন।

আসামিদের বিরুদ্ধে ২০১৪ সালের ৩০ জুন আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। মামলায় সাক্ষ্য প্রমাণ শেষে ৪ সেপ্টেম্বর রায় ঘোষণার দিন ধার্য করেন।

আজ বিচারক দুই আসামিকে আমৃত্যু ও একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দেন। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

 

এ জাতীয় আরও খবর

আশুলিয়ায় ট্রিপল হত্যার কারণ জানাল পিবিআই

তিন বিচারকের বিরুদ্ধে অভিযোগ, আদালত বর্জন আইনজীবীদের

বাংলাদেশ থেকে ১০ হাজার শ্রমিক নেবে ওমান

ঢাকা-চট্টগ্রাম রুটে আসছে ইলেকট্রিক ট্রেন

পদোন্নতিতে টাকা নেওয়ার অভিযোগ নিয়ে আসিফের প্রশ্ন

হাম ও উপসর্গে মৃত্যু হাজার ছাড়াল

সেচে সৌর পাম্প দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর

বজ্রপাতে জ্বালানিমন্ত্রী টুকুর বাড়িতে আগুন

নবীনগরে মাদ্রাসাছাত্রকে মারধর, হাসপাতালে ভর্তি, মাদ্রাসা শিক্ষক আটক

নবীনগরে ছাত্রলীগ নেতা রাশেদুল হাসান ডলার গ্রেপ্তার

নবীনগরে তিতাস-বুড়ি নদী দখলের অভিযোগ

আলোকিত সমাজ গঠনের প্রত্যয়ে নবীনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত