,

আগস্টে রপ্তানি বাড়ল ৩৬ শতাংশ

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের অর্থনীতিতে সুবাতাস বইতে শুরু করেছে। রেমিট্যান্সের পর বেড়েছে রপ্তানি আয়েও। চলতি অর্থবছরের আগস্টে পণ্য রপ্তানির উচ্চ প্রবৃদ্ধির ধারা অব্যাহত আছে। মাসটিতে গত বছরের একই মাসের চেয়ে রপ্তানি বেড়েছে ৩৬ শতাংশ। পণ্য রপ্তানি হয়েছে ৪৬১ কোটি ডলার। এ আয় মাসটিতে সরকার নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে ৭ শতাংশের বেশি।

এ দিকে আগস্টে বাণিজ্য মন্ত্রণালয়ের বেধে দেওয়া রপ্তানি লক্ষ্যমাত্রা ছিল ৪৩০ কোটি ডলার। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। সংস্থার ওয়েবসাইটে আজ রোববার রপ্তানির প্রতিবেদনটি প্রকাশ করা হয়।

প্রতিবেদন থেকে দেখা যায়, চলতি অর্থবছরের গত দুই মাসে রপ্তানি বেড়েছে আগের অর্থবছরের একই মাসের চেয়ে ২৫ শতাংশ। লক্ষ্যমাত্রা ছাড়িয়ে আয় বেশি হয়েছে প্রায় ৫ শতাংশ। এই দুই মাসে রপ্তানির পরিমাণ দাঁড়িয়েছে ৮৫৯ কোটি ডলার।

 

এর মধ্যে ৭১২ কোটি ডলারই এসেছে তৈরি পোশাক রপ্তানি থেকে। অর্থাৎ বরাবরের মতো রপ্তানি খাতে আধিপত্য রেখেছে তৈরি পোশাক শিল্প। গত দুই মাসে এ খাতের রপ্তানি বেশি হয়েছে ২৬ শতাংশ।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯