,

কারও কাছে হাত পেতে চলব না: প্রধানমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : ধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বিশ্বে যুদ্ধ বাধুক আর নাই বাধুক, আমরা নিজেদের দেশে নিজেদের খাবার নিজেরাই উৎপাদন করব। কারও কাছে হাত পেতে চলব না।’

আজ রোববার বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের বেকুটিয়ায় কচা নদীর ওপর নির্মিত ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব অষ্টম বাংলাদেশ চীন-মৈত্রী সেতু’ উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এ কথা বলেন। সকাল সাড়ে ১০টার দিকে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা ভোট দিয়েছেন, আমার দায়িত্ব দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করা, দেশকে এগিয়ে নেওয়াই বর্তমান সরকারের মূল লক্ষ্য।’

দক্ষিণাঞ্চালের অর্থনৈতিক শক্তি মোংলা ও পায়রা বন্দরের সক্ষমতার কথা তুলে ধরে সরকারপ্রধান বলেন, ‘প্রয়োজনে বন্দরের সক্ষমতা আরও বাড়ানো হবে। এগুলো দেশের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে। এই সেতু উদ্বোধনের মাধ্যমে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কোটি কোটি মানুষের আরও একটি স্বপ্নপূরণ হলো।’

পিরোজপুরের কথা বললেই মনে ভাসে ভাসমান পেয়ারা বাগানের চিত্র। সেটিকে স্মরণ করিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘পদ্মা সেতুর কারণে যেমন তাজা ইলিশ পাচ্ছে ঢাকার মানুষ, তেমনি এই সেতুর কারণে পেয়ারা ও তাজা আমড়ার চাহিদা মেটাবে রাজধানীতে।’

২০১৩ সালের ১৯ মার্চ পিরোজপুরের এক জনসভায় কচা নদীর ওপর সেতু নির্মাণের ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেতু নির্মাণের প্রস্তুতি সম্পন্ন করে ২০১৮ সালের ১ নভেম্বর বাংলাদেশ-চীন ৮ম মৈত্রী সেতুর নির্মাণ কাজের উদ্বোধন করেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর