,

ঢাকা কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ

news-image

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : রাজধানীর ঢাকা কলেজ শাখা ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ শনিবার রাত ৯টায় এই সংঘর্ষ শুরু হয়। ঢাকা কলেজের নর্থ এবং সাউথ ব্লকের শিক্ষার্থীদের মধ্যে শুরু হওয়া এই সংঘর্ষে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

কলেজের আবাসিক শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, ঢাকা কলেজের সাউথ ব্লকের আল আমিন নামের এক শিক্ষার্থীকে রাত সাড়ে ৮টায় ক্যাম্পাসের ভেতরে নর্থ ব্লকের কিছু শিক্ষার্থী মারধর করে। পরে ক্যাম্পাসে এই খবর ছড়িয়ে পড়লে দুই গ্রুপই দেশীয় অস্ত্র, লাঠি, রড, রামদা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এসময় ১০ টির মতো ককটেল বিস্ফোরনের ঘটনা ঘটে।

ঘটনার বিষয়ে জানতে ঢাকা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ইউসুফকে একাধিকবার কল দেওয়া হলেও তিনি তা রিসিভ করেননি।

কলেজ ছাত্রলীগের নেতা ফুয়াদ হাসন আজকের পত্রিকাকে বলেন, ‘জুনিয়রেদর মধ্যে ভুল বোঝাবুঝির কারণে ঝামেলা হয়েছে বলে জানতে পেরেছি। আমি এখন কলেজে অবস্থান করছি। আপাতত কোন ঝামেলা নেই। তাদের সঙ্গে কথা বলে প্রশাসনের সহযোগিতায় যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।’

এর আগে গত বৃহস্পতিবার (১ আগস্ট) ঢাকা কলেজের ক্যান্টিনে খেয়ে টাকা না দেওয়া ও ক্যান্টিন ম্যানেজার টাকা চাওয়ায় উল্টো ক্যান্টিনে তালা দেওয়ায় সাধারণ শিক্ষার্থীদের গণধোলাইয়ের শিকার হয় ছাত্রলীগ কর্মী শাহারিয়া হাসান জিওন। তিনি ঢাকা কলেজের ২০১৬-১৭ বর্ষের শিক্ষার্থী ও কলেজের নর্থ হলের আবাসিক শিক্ষার্থী। বৃহস্পতিবার রাত ১১টায় কলেজের পাশে বিশ্বাস বিল্ডার্সের নিচে এ ঘটনা ঘটে।

জিওনের অভিযোগ, সাউথ ব্লকের শিক্ষার্থীরা তাঁকে মারধর করেছে। এনিয়ে বৃহস্পিবার (১ সেপ্টেম্বর) এ নিয়ে রাতভর ক্যাম্পাসে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা চলে।

ধারনা করা হচ্ছে, আজ রাত সাড়ে ৮টায় প্রতিশোধ হিসেবে নর্থ ব্লকের শিক্ষার্থীরা সাউথ ব্লকের আল আমিন নামের ঐ শিক্ষার্থীকে মারধর করে। এনিয়ে দুগ্রুপের মধ্যে সংঘর্ষের শুরু হয়।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড