,

টাঙ্গাইলে ফোনে ডেকে নিয়ে ব্যবসায়ীকে হত্যা

news-image

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় মোবাইল ফোনে ডেকে নিয়ে জুলহাস মিয়া (৩৮) নামে এক গরু ব্যবসায়ীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত সোমবার রাতে উপজেলার সহবতপুর ইউনিয়নের সারাংপুর উত্তর পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

জুলহাস ওই গ্রামের মৃত বারেক মিয়ার ছেলে। গতকাল মঙ্গলবার সকালে সারাংপুর উত্তর পাড়ার একটি ডোবা থেকে তার রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ।

জুলহাসের স্ত্রী মারুফা বেগম জানান, গত সোমবার রাত ১১টার দিকে রাতের খাবার খেয়ে ঘুমের প্রস্তুতি নিচ্ছিলেন জুলহাস। এ সময় মোবাইল ফোনে কল পেয়ে বাড়ি থেকে বের হন। এরপর আর রাতে বাড়ি ফেরেননি তিনি।

পরদিন সকালে স্থানীয়রা জুলহাসের লাশ বাড়ির পাশের ডোবায় দেখে পুলিশকে খবর দিলে তারা গিয়ে লাশ উদ্ধার করে।

নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন বলেন, ‘প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্তের মাধ্যমে হত্যাকারীদের আইনের আওতায় আনা হবে।’

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর