,

বাসভাড়া কত কমবে, জানা যাবে কাল

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশে জ্বালানি তেলের দাম প্রতি লিটারে কমেছে ৫ টাকা। এর ফলে কমছে বাসভাড়াও। বাসভাড়া প্রতি কিলোমিটারে কত কমবে তা নিয়ে আগামীকাল বুধবার পরিববহন মালিকদের সঙ্গে বৈঠকে বসবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে।

আগামীকাল বিকেল ৫টায় বনানীর বিআরটিএ সদর দপ্তৈরে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার।

এর আগে গত ৬ আগস্ট সর্বশেষ বাসভাড়া বাড়ানো হয়েছিল। তখন দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ৪০ পয়সা বাড়িয়ে ২ টাকা ২০ পয়সা নির্ধারণ করা হয়েছে। এক্ষেত্রে বাস ভাড়া বাড়ানো হয়েছিল ২২ শতাংশ। এ ছাড়া মহানগরীতে কিলোমিটার প্রতি ৩৫ পয়সা বাড়িয়ে ভাড়া ২ টাকা ৫০ পয়সা করা হয়েছে। তাতে ভাড়া বৃদ্ধি পেয়েছে ১৬ দশমিক ২৭ শতাংশ।

আর মহানগর পর্যায়ে মিনিবাসের ক্ষেত্রে কিলোমিটারপ্রতি বাস ভাড়া ২ টাকা ৪০ পয়সা নির্ধারণ করা হয়েছে। যা আগে ছিল ২ টাকা ১০ পয়সা। মহানগরীতে সর্বনিম্ন বাস ভাড়া ধরা হয়েছে ১০ টাকা এবং মিনিবাসে ৮ টাকা।

বাসভাড়া কমাতে বৈঠকের বিষয়ে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ জানিয়েছেন, ‘তেলের দাম কমেছে, তাই কাল বিকেল ৫টায় আবারও ভাড়া নির্ধারণে বৈঠকে বসছি।’

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড