,

নগ্ন ছবি তুললে সমস্যা হবে, বুঝতে পারেননি রণবীর

news-image

বিনোদন ডেস্ক : নগ্ন ফটোশুট করে আলোচনায় এসেছেন বলিউড অভিনেতা রণবীর কাপুর। তবে শুধু আলোচনা নয়, এ নিয়ে বিস্তর সমালোচনাও হয়েছে। গতকাল সোমবার তিনি মুম্বাই পুলিশের কাছে হাজিরা দিয়েছেন। মুম্বাই পুলিশের চেম্বুর থানায় হাজির হলে তার জবানবন্দি রেকর্ড হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, সোমবার সকাল ৭টার দিকে মুম্বাইয়ের চেম্বুর থানার তদন্তকারী কর্মকর্তার সামনে হাজির হন রণবীর। পুলিশ তার জবানবন্দি রেকর্ড করেছে। রণবীর যখন থানা থেকে বের হন, তখন সকাল সাড়ে ৯টা। পুলিশ কর্মকর্তারা জানান, প্রয়োজনে আবার তাকে ডেকে নেওয়া হবে।

জবানবন্দিতে রণবীর বলেছেন, তিনি ওই ছবিগুলো আপলোড করেননি। আর নগ্ন ছবি তোলায় সমস্যা হতে পারে তা তিনি বুঝতে পারেননি।

গত ২২ অগস্ট চেম্বুর থানায় হাজিরা দেওয়ার কথা ছিল রণবীর সিংহের। কিন্তু নির্ধারিত দিনে থানায় যেতে পারবেন না বলে জানিয়েছিলেন রণবীর। আরও দুই সপ্তাহ সময় চেয়ে নিয়েছিলেন তিনি। তবে তার আগেই, এক সপ্তাহের মাথায় সোমবার থানায় গিয়েছিলেন।

চারিত্রিক মূল্যবোধ এবং নারী-অনুভূতিতে আঘাত হেনেছেন রণবীর- এই অভিযোগে এক স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন এক নারী আইনজীবী। ২৬ জুলাই সেই অভিযোগ এফআইআর হিসাবে নথিভুক্ত করেছিল মুম্বইয়ের চেম্বুর থানা-পুলিশ।

২২ অগস্টের মধ্যে তাকে হাজিরা দিতে নির্দেশ দিয়েছিল মুম্বাই পুলিশ। তার বিরুদ্ধে সমন জারি করে নোটিশ পাঠানো হয়েছিল। তবে পুলিশবাহিনী যখন অভিনেতার খোঁজে আসে, তখন তিনি বাড়িতে ছিলেন না। পুলিশকে জানানো হয়েছিল, ১৬ অগস্ট ফিরে আসবেন রণবীর। ফিরে আসার পর থানা থেকে ডেকে পাঠানো হয় তাকে। কিন্তু সেই পরিকল্পনার বদল ঘটে রণবীরের মত পরিবর্তনে। তার হাজিরা দেওয়ার জন্য আবার নতুন দিন ঘোষণা করেছিল মুম্বাই পুলিশ।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর