শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিজের সেরা অবস্থায় আছেন মোস্তাফিজ : শ্রীরাম

news-image

ক্রীড়া ডেস্ক : মিরপুরে ধারালো আর কার্যকর বল করতে দেখা যায় মোস্তাফিজুর রহমানকে। তবে বিদেশে বিবর্ণ ছাপ রাখেন তিনি। সাম্প্রতিক সময়ে ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়েতে ছিলেন খরুচে। তবে নতুন টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরণ শ্রীরাম মনে করেন, আফগানিস্তানের বিপক্ষে নামার আগে সেরা অবস্থায় আছেন এই পেসার।

টি-টোয়েন্টিতে সবশেষ ১৪টি ইনিংস বল করে মোস্তাফিজ উইকেট নিয়েছেন ৯টি। ওয়েস্ট ইন্ডিজ সফরে দুই টি-টোয়েন্টিতে ছিলেন উইকেটশূন্য। এক ম্যাচে ৪ ওভারে দিয়েছিলেন ৩৭, আরেক ম্যাচে ২ ওভারে ২৭ রান দিয়ে আর বল পাননি। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে ৪ ওভারে দিয়ে দেন ৫০ রান। বাকি দুই ম্যাচে তুলনামূলক ভাল বল করেছেন।

ঘরের বাইরে প্রায়ই ওভারপ্রতি দশের বেশি রান দেওয়ায় মোস্তাফিজের কার্যকারিতা নিয়ে উঠেছে প্রশ্ন। তবে শ্রীরাম এমন কোন শঙ্কা দেখছেন না। অনুশীলনে মোস্তাফিজকে দেখে মনে হয়েছে সেরা অবস্থায় আছেন এই বাঁহাতি পেসার।

বিশেষ করে ডানহাতি ব্যাটসম্যানদের বেলায় বল ভেতরে আনার দক্ষতা নাকি বেশ রপ্ত করে নিয়েছেন, ‘ও নেটে যেমন বল করেছে, নতুন বলে সুইং করাচ্ছে, ডানহাতিদের বেলায় বল ভেতরে ঢোকাচ্ছে। আমি মনে করে সে খুব বিপদজনক একজন। যখন দেখা যায় ডানহাতি ব্যাটসম্যানদের বেলায় বল ভেতরে আনতে পারছে, তখন আশা করা যায় সেরাটা পাওয়া যাবে। আমি মনে করি সে সেরা অবস্থায় আছে।’

গত বছর সংযুক্ত আরব আমিরাতে টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের প্রত্যাশা অবশ্য মেটাতে পারেননি মোস্তাফিজ। ৪ ম্যাচে স্রেফ ২ উইকেট নিয়েছিলেন ওভারপ্রতি ১০ রানের বেশি করে দিয়ে। এবার এশিয়া কাপে তার নিজেকে প্রমাণের পালা।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা