,

দেশে গুম-খুন ও ভোট কারচুপি শুরু করেছেন জিয়া: প্রধানমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আজ অনেকেই গুম-খুনের কথা বলছেন, ভোট কারচুপির কথা বলে। অথচ এদেশে গুম খুনের সৃষ্টি করে গেছেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান।

মঙ্গলবার (৩০ আগস্ট) দুপুরে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শোক দিবসের আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এ কথা বলেন। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সরকার প্রধান বলেন, জিয়াউর রহমানের আমলে যারা নিখোঁজ হন তাদের আজও খুঁজে পাওয়া যায়নি। এদেশে গুম খুন শুরুই করেছেন জিয়াউর রহমান।

১৫ আগস্ট শুধু আমাদের পরিবারের ক্ষতি নয়, একটি দেশ ও জাতির ক্ষতি- মন্তব্য করে শেখ হাসিনা বলেন, বাবাকে আন্তর্জাতিকভাবে সতর্ক করা হয়েছিল। কিন্তু কোন বাঙালি তাকে (বঙ্গবন্ধু) হত্যা করতে পারে এটা তিনি কখনও বিশ্বাসই করতে পারেননি।

যারা দেশের স্বাধীনতা চায়নি, যারা ১৫ আগস্টের খুনি, তাদের স্বজন ও কিছু অপরাধী অপরাধ করে দেশ থেকে পালিয়ে গেছে তারা দেশের বিরুদ্ধে এখনও ষড়যন্ত্র করেছে। তাদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। এসময় তিনি বলেন, বাংলাদেশ কখনও শ্রীলঙ্কা হবে না। বাংলাদেশ কারও ধারে ঘি খায় না।

শেখ হাসিনা বলেন, অনেকে মানবাধিকার নিয়ে তত্ত্ব দেন, পঁচাত্তরের ১৫ আগস্ট তাদের মানবাধিকার কোথায় ছিল।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড