,

নেটফ্লিক্সের সিনেমার টিজারে টাবুর সঙ্গে বাঁধন

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের খ্যাতনামা পরিচালক বিশাল ভরদ্বাজের সিনেমা ‘খুফিয়া’য় অভিনয় করেছেন বাংলাদেশের আলোচিত অভিনেত্রী আজমেরী হক বাঁধন। খবরটি মোটামুটি সবারই জানা। আজ সোমবার নেটফ্লিক্সের ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে সিনেমাটির একটি টিজার। যেখানে বলিউডের অভিনেত্রী টাবুর সঙ্গে দেখা গেল বাঁধনকেও। ৪৭ সেকেন্ডের এই টিজার রহস্যঘেরা এক গল্পের আভাস দিয়ে গেছে।

জানা গেছে, নেটফ্লিক্সের সিনেমাটি নির্মিত হয়েছে অমর ভূষণের বই ‘এসকেপ টু নোহোয়্যার’ অবলম্বনে। যেখানে গল্পের প্রয়োজনে একজন বাংলাদেশের অভিনেত্রী প্রয়োজন ছিল পরিচালকের। সেই চরিত্রেই অভিনয় করেছেন বাঁধন। থ্রিলার ঘরানার সিনেমাটিতে আরও অভিনয় করছেন আলী ফজল, আশিস বিদ্যার্থী ও ওয়ামিকা গাব্বি।

উল্লেখ্য, ‘খুফিয়া’ সিনেমায় অভিনয়ের জন্য প্রথমে বিদ্যা সিনহা মিম ও মেহজাবীন চৌধুরীকে প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু চিত্রনাট্যে বাংলাদেশকে সঠিকভাবে উপস্থাপন করা হয়নি- এমন অভিযোগে তারা দুজনই প্রস্তাব ফিরিয়ে দেন। পরে বিশাল ভরদ্বাজের সঙ্গে কাজ করার প্রস্তাবটি লুফে নেন ‘রেহানা মরিয়ম নূর’খ্যাত অভিনেত্রী বাঁধন।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড